বিস নির্বাচন : অসমবাসীকে একশো শতাংশ ভোটদানের আহ্বান আরএসএস-এর
গুয়াহাটি, ১৯ মাৰ্চ (হি.স.) : আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনে জাতীয় স্বার্থে শতভাগ ভোটদানের আহ্বান জানিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ-এর উত্তর অসম প্রান্ত। নির্বাচনে রাজ্যের ভোটারদের শতভাগ অংশগ্রহণের মাধ্যমে জাতি গঠনে সকলে অংশীদার হতে আহ্বান জানিয়ে
সাংবাদিক সম্মেলনে ড. সুনীল মোহান্তি (মধ্যে)


গুয়াহাটি, ১৯ মাৰ্চ (হি.স.) : আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনে জাতীয় স্বার্থে শতভাগ ভোটদানের আহ্বান জানিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ-এর উত্তর অসম প্রান্ত। নির্বাচনে রাজ্যের ভোটারদের শতভাগ অংশগ্রহণের মাধ্যমে জাতি গঠনে সকলে অংশীদার হতে আহ্বান জানিয়েছেন সংঘের অসম ক্ষেত্রের ক্ষেত্র প্রচারপ্রমুখ ড. সুনীল মোহান্তি।

আজ বৃহস্পতিবার হেঙেরাবাড়ির বড়বাড়িতে অবস্থিত আরএসএস-এর উত্তর-পূর্বাঞ্চলের সদর দফতর সুদৰ্শনালয়-এ আয়োজিত সাংবাদিক সম্মেলনে গত ১৩ থেকে ১৫ মার্চ পর্যন্ত তিনদিন হরিয়ানার সমলখায় অনুষ্ঠিত সংঘের অখিল ভারতীয় প্রতিনিধি সভায় গৃহীত প্রস্তাব ও সিদ্ধান্তগুলির তথ্য দিচ্ছিলেন অসম ক্ষেত্রের ক্ষেত্র প্রচারপ্রমুখ ড. মোহান্তি।

সুনীল মোহান্তি জানান, তিনদিনব্যাপী অনুষ্ঠিত প্রতিনিধি সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং সংঘের বিবিধক্ষেত্রের মোট ১,৪৮৭ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন। জানান, রাষ্ট্রগীত ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি, শিখ ধর্মের নবম গুরু তেগবাহাদুরের ৩৫০ তম শাহাদত বর্ষ এবং সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে গোটা দেশে কর্মসূচি পালিত হচ্ছে।

উত্তর অসম প্রান্তের প্রচারপ্রমুখ কিশোর শিবমের সঞ্চালনায় অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে প্রান্ত কার্যবাহ খগেন শইকিয়া ১৩, ১৪ এবং ১৫ মার্চ হরিয়ানার পানিপথের পাটিকাল্যানা (সমালখা)-য় অনুষ্ঠিত সংঘের অখিল ভারতীয় প্রতিনিধি সভায় আলোচিত বিভিন্ন বিষয় তুলে ধরেন।

উল্লেখ্য, হরিয়ানার সমালখায় অনুষ্ঠিত ওই সভার শুরুতে ভারত মাতার প্রতিমূর্তিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সরসংঘচালক ডা. মোহন ভাগবত এবং দত্তাত্রেয় হোসবালে। কিশোর শিবম জানান, সংঘের শতবর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় দেশের ৪৬টি প্রান্ত থেকে মোট ১,৪৩৮ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এছাড়া, সংঘের শতবর্ষ উপলক্ষ্যে বিজয়া দশমীর সর্বভারতীয় কর্মসূচিতে ৬২,৫৫৫টি অনুষ্ঠানে ৩২,৪৫,১৪১ জন মানুষ অংশগ্রহণ করেছেন। শতবর্ষের গৃহ-সম্পর্ক অভিযানে সারা দেশে ৩,৮৯,৪৬৫টি পরিবারের ১০,০২,১২,১৬২ জন মানুষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এর মধ্যে উত্তর অসম প্রান্তে ১৩,০৬১টি গ্রামের ১১,১৫,১৬৫টি পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।

এই কর্মসূচিতে ২,০২৮টি মণ্ডলের ১৬,৯৪০ জন কর্মী অংশ নিয়ে ‘সংঘযাত্রা’ নামক ৩,০৬,৮০৬টি বই ১৪,৪৬,৪০১ জন মানুষের কাছে বিক্রি করা হয়েছে বলে জানান শিবম।

অন্যদিকে, সর্বভারতীয় হিন্দু সম্মেলন ৩৭টি প্রান্তে ৩৭,০৪৮টি স্থানে অনুষ্ঠিত হয়, যেখানে মোট ৩,৪৯,৩৫,২১১ জন অংশগ্রহণ করেন। এর মধ্যে ১,৯৩,৪০,০৮৭ জন পুরুষ এবং ১,৫৫,৯৫,১২৮ জন মহিলা ছিলেন। উত্তর অসম প্রান্তে ১,১২৮টি সম্মেলনে ৬,৪০,৩১০ জন অংশগ্রহণ করেন, যার মধ্যে ২,৩০,১৫০ জন পুরুষ এবং ৪,১০,১৬০ জন মহিলা। এতে ৭,৫৭০টি গ্রামের মানুষ অংশগ্রহণ করেছেন।

বর্তমানে সারা দেশে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ৫৯,০০৪টি মণ্ডলের ৫৫,৬৮৩টি স্থানে ৮৮,৯৩৯টি শাখা পরিচালিত হচ্ছে বলে প্রান্ত কার্যবাহ জানান।

অন্যদিকে, আগামী বছর থেকে সংঘের ভৌগোলিক কাঠামোয়ও পরিবর্তন আনা হচ্ছে বলে জানান বক্তারা। আগের ১১টি ক্ষেত্রের পরিবর্তে ৯টি ক্ষেত্র এবং ৪৪টি প্রান্তের পরিবর্তে ৮৫টি বিভাগে ভাগ করা হয়েছে। তবে রাজ্যভিত্তিক একটি প্রদেশ কমিটি থাকবে। সংগঠনের কার্য বিস্তারের পরিপ্রেক্ষিতে এই পুনর্গঠন করা হয়েছে বলে কিশোর শিবম জানান।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande