দামোদরে তলিয়ে মৃত্যু ২ কিশোরের
পূর্ব বর্ধমান, ১৯ মার্চ (হি.স.): দামোদর নদে স্নান করতে নেমে মৃত্যু হলো ২ কিশোরের। তলিয়ে গিয়ে দুজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার দুপুরে সাড়ে ১২টা নাগাদ বর্ধমান থানার বেচারহাট শ্মশানপাড়া এলাকার ঘটনা। মৃত দুই কিশোরের নাম
দামোদরে তলিয়ে মৃত্যু ২ কিশোরের


পূর্ব বর্ধমান, ১৯ মার্চ (হি.স.): দামোদর নদে স্নান করতে নেমে মৃত্যু হলো ২ কিশোরের। তলিয়ে গিয়ে দুজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার দুপুরে সাড়ে ১২টা নাগাদ বর্ধমান থানার বেচারহাট শ্মশানপাড়া এলাকার ঘটনা। মৃত দুই কিশোরের নাম অভিজিৎ দাস ও আদিত্য দে। দুজনের বয়স যথাক্রমে পনেরো ও তেরো। ২ জনেই স্থানীয় শ্মশান পাড়ার বাসিন্দা। দুর্ঘটনার পর খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনের দেহ উদ্ধার করে। দেহ দুটি বর্ধমান মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক ২ জনকেই মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande