
কলকাতা, ২ মার্চ (হি.স.): জিম্বাবুয়ের বিরুদ্ধে রবিবার দক্ষিণ আফ্রিকার জয় এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের জয় ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের সূচি নিশ্চিত করেছে।
জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ উইকেটের জয়ে প্রোটিয়ারা তিনটিতে তিনটি জয় পেয়ে গ্রুপ ১-এর শীর্ষে তাদের স্থান নিশ্চিত করেছে। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা গ্রুপ ২-এর দ্বিতীয় স্থান অধিকারী নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। খেলাটি ৪ মার্চ, বুধবার কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হবে।
অন্য সেমিফাইনালে ইংল্যান্ড খেলবে ভারতের সঙ্গে। ইংল্যান্ড গ্রুপ ২-এর শীর্ষে ছিল এবং জয়ের রেকর্ড ধরে রেখেছে, রবিবার রাতে ভারত ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে। ভারত ওয়েস্ট ইন্ডিজ এর ম্যাচটাই ছিল দু'দলের কাছে সেমিফাইনালে যাওয়ার নির্ণায়ক ম্যাচ। ৫ মার্চ, বৃহস্পতিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত- ইংল্যান্ড সেমিফাইনালে মুখোমুখি হবে।
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের সম্পূর্ণ সূচি :
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সেমিফাইনাল
বুধবার, ৪ মার্চ - দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড - ইডেন গার্ডেন, কলকাতা।
বৃহস্পতিবার, ৫ মার্চ - ইংল্যান্ড বনাম ভারত - ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি