চলতি বছরে আফগানিস্তানের ভারত সফরের সূচি প্রকাশ
মুম্বই, ২ মার্চ (হি.স.): সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ঘোষণা করেছে যে চলতি বছরের জুন মাসে আফগানিস্তান একটি টেস্টের জন্য ভারত সফর করবে এবং তারপরে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে। ২০২৬ সালে আফগানিস্তানের ভারত সফরের সম্পূর্ণ সূচি: **
২০২৬ সালে আফগানিস্তানের ভারত সফর: দেখে নিন সম্পূর্ণ সময়সূচী


মুম্বই, ২ মার্চ (হি.স.): সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ঘোষণা করেছে যে চলতি বছরের জুন মাসে আফগানিস্তান একটি টেস্টের জন্য ভারত সফর করবে এবং তারপরে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে।

২০২৬ সালে আফগানিস্তানের ভারত সফরের সম্পূর্ণ সূচি:

**৬ জুন সকাল ৯:৩০: ভারত বনাম আফগানিস্তান টেস্ট, নতুন চণ্ডীগড়

**১৪ জুন দুপুর ১:৩০: ভারত বনাম আফগানিস্তান ওডিআই, ধর্মশালা

**১৭ জুন দুপুর ১:৩০: ভারত বনাম আফগানিস্তান ওডিআই, লখনউ

**২০ জুন দুপুর ১:৩০: ভারত বনাম আফগানিস্তান ওডিআই, চেন্নাই

২০১৮ সালে বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো দীর্ঘতম ফর্ম্যাটে খেলার পর এটি হবে ভারতের বিরুদ্ধে আফগানিস্তানের প্রথম টেস্ট। ভারত সেই ম্যাচটি ইনিংস এবং ২৬২ রানে জিতেছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande