কুয়েতে ভেঙে পড়ল আমেরিকার এফ-১৫ যুদ্ধবিমান
আল-জাহরা, ২ মার্চ (হি.স.): কুয়েতের আল-জাহরা শহরে ভেঙে পড়ল আমেরিকার তৈরি এফ-১৫ যুদ্ধবিমান। তবে ঠিক কী কারণে যুদ্ধবিমানটি ভেঙে পড়েছে, সে ব্যাপারে কোনও নির্দিষ্ট উত্তর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এ ব্যাপারে নীরবতা বজায় রেখেছে কুয়েত প্রশাসনও। তবে ইতিমধ
কুয়েতে ভেঙে পড়ল আমেরিকার এফ-১৫ যুদ্ধবিমান


আল-জাহরা, ২ মার্চ (হি.স.): কুয়েতের আল-জাহরা শহরে ভেঙে পড়ল আমেরিকার তৈরি এফ-১৫ যুদ্ধবিমান। তবে ঠিক কী কারণে যুদ্ধবিমানটি ভেঙে পড়েছে, সে ব্যাপারে কোনও নির্দিষ্ট উত্তর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এ ব্যাপারে নীরবতা বজায় রেখেছে কুয়েত প্রশাসনও। তবে ইতিমধ্যেই কুয়েতের রাজধানী কুয়েত সিটিতে অবস্থিত আমেরিকার দূতাবাসকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। তাই আমেরিকার তৈরি এফ-১৫ যুদ্ধবিমানটি ভেঙে পড়ার নেপথ্যে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রই, মনে করছেন অনেকে। তবে বিমানটির চালক সুস্থ রয়েছেন বলেই জানা গিয়েছে। এ ছাড়াও, কুয়েতের বিভিন্ন প্রান্তে একাধিক আমেরিকান যুদ্ধবিমান ভেঙে পড়ার খবর মিলেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande