লন্ডন ডার্বি জিতল আর্সেনাল
লন্ডন, ২ মার্চ (হি.স.): প্রিমিয়ার লিগের শিরোপার লড়াইয়ে নিজেদের অবস্থান আরও ভালো করল আর্সেনাল। রবিবার ১০ জনের চেলসিকে ২-১ গোলে হারিয়েছে আর্তেতার দল। এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের ২১ মিনিটে কর্নার থেকে গোল করে আর্সেনালকে এগিয়ে দেন সালিবা। তবে প্রথমার্ধ
লন্ডন ডার্বি জিতল আর্সেনাল


লন্ডন, ২ মার্চ (হি.স.): প্রিমিয়ার লিগের শিরোপার লড়াইয়ে নিজেদের অবস্থান আরও ভালো করল আর্সেনাল। রবিবার ১০ জনের চেলসিকে ২-১ গোলে হারিয়েছে আর্তেতার দল।

এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের ২১ মিনিটে কর্নার থেকে গোল করে আর্সেনালকে এগিয়ে দেন সালিবা। তবে প্রথমার্ধ শেষ হওয়ার কিছু আগে সমতায় ফেরে চেলসি। তবে গোলটি ছিল আত্মঘাতী। নিজেদের জালে বলটি পাঠান আর্সেনাল ডিফেন্ডার হিনকাপিয়ে।

দ্বিতীয়ার্ধে ৬৬ মিনিটে রাইসের কর্নার থেকে গোল করে টিম্বার আর্সেনালকে ২-১ গোলে এগিয়ে দেন। ম্যাচের শেষ দিকে পেদ্রো নেতো লাল কার্ড দেখলে ১০ জনের দল হয়ে যায় চেলসি। তবে ম্যাচে আর গোল হয়নি। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল।

২৯ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। ২৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রয়েছে চেলসি।

এদিকে এদিন প্রিমিয়ার লিগের আরেক ম্যাচে আবারও জয়ের দেখা পেল ম্যানচেস্টার ইউনাইটেড। প্যালেসের কাছে প্রথমে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় পেল রেড ডেভিলরা।

ম্যাচের চতুর্থ মিনিটে প্যালেসের ডিফেন্ডার লাখোয়া দলকে এগিয়ে দেন। প্রথমার্ধে সমতায় ফিরতে পারেনি ইউনাইটেড। ৫৭ মিনিটে পেনাল্টি থেকে ইউনাইটেডকে সমতায় ফেরান ব্রুনো ফার্নান্দেজ। আর ৬৫ মিনিটে তার ক্রস থেকে হেডে গোল করে ম্যানইউকে জয় এনে দেন বেঞ্জামিন শেস্কো।

২৮ ম্যাচে ১৪ জয় ও ৯ ড্রয়ে ৫১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছে ম্যান ইউনাইটেড।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande