
নদীয়া, ২ মার্চ (হি.স.): নদীয়া জেলার শান্তিপুরে আগুন লাগল একটি দোকানে। রবিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল শান্তিপুর থানার মোড় সংলগ্ন অদ্বৈত সড়ক এলাকা। একটি চা-রুটির দোকান থেকে ছড়িয়ে পড়ে আগুন। তার জেরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে খবর, প্রতিদিনের মতো কাজ শেষে দোকান বন্ধ করে বাড়ি চলে গিয়েছিলেন মালিক। প্রাথমিক অনুমান, দোকানের উনুনে জ্বলন্ত কয়লা বা আগুনের ফুলকি অবশিষ্ট ছিল। তার থেকেই আগুন ছড়িয়ে পড়ে। গভীর রাতে সিলিন্ডার বিস্ফোরণের জেরে আরও আতঙ্ক ছড়ায়। আগুনে কেউ হতাহত না হলেও, ব্যাপক আতঙ্ক ছড়ায়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ