ইরান-ইজরায়েল সংঘাত! মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রেক্ষিতে ব্যাহত বিমান পরিষেবা
নয়াদিল্লি, ২ মার্চ (হি.স.): যুদ্ধ পরিস্থিতির মাঝে পশ্চিম এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রভাবিত হয়েছে বিমান পরিষেবা। আর তার ফলে বহু বিদেশি নাগরিক আটকে পড়েছেন ভারতে। বিমান পরিষেবা ব্যাহত হওয়ায় সমস্যায় পড়েছেন অনেকেই। দিল্লির বিমানবন্দর থেকে সোমবার থ
ইরান-ইজরায়েল সংঘাত! মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রেক্ষিতে ব্যাহত বিমান পরিষেবা


নয়াদিল্লি, ২ মার্চ (হি.স.): যুদ্ধ পরিস্থিতির মাঝে পশ্চিম এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রভাবিত হয়েছে বিমান পরিষেবা। আর তার ফলে বহু বিদেশি নাগরিক আটকে পড়েছেন ভারতে। বিমান পরিষেবা ব্যাহত হওয়ায় সমস্যায় পড়েছেন অনেকেই। দিল্লির বিমানবন্দর থেকে সোমবার থেকে বাতিল করা হয়েছে একাধিক বিমান।

দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ এক্স মাধ্যমে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান রাজনৈতিক পরিস্থিতির কারণে, পশ্চিমমুখী আন্তর্জাতিক ফ্লাইটগুলিতে ব্যাঘাত ও সময়সূচী পরিবর্তন অব্যাহত রয়েছে। এক যাত্রী বলেন, মাস্কাটগামী এয়ার ইন্ডিয়ার বিমান, যা সকাল ১০টা নাগাদ উড়ানের কথা ছিল, তা বাতিল করা হয়েছে। মুম্বই থেকে আসা এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট, যেখানে আমার কয়েকজন ক্লায়েন্ট ভ্রমণ করার কথা ছিল, তাও বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যের প্রায় সমস্ত ফ্লাইট বর্তমানে বাতিল করা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande