বাংলাদেশের মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ
নয়াদিল্লি ও ঢাকা, ২ মার্চ (হি.স.): বাংলাদেশের মন্ত্রীর সঙ্গে সোমবার সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতীয় হাই কমিশনার। বাংলাদেশের ভারতীয় উপ দূতাবাসের তরফে সোমবার সমাজ মাধ্যমে একটি পোস্ট করা হয়। সেখানে লেখা হয়েছে, হাই কমিশনার প্রণয় ভার্মা ২ মার্চ ২০২৬-এ মান
বাংলাদেশের মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ


নয়াদিল্লি ও ঢাকা, ২ মার্চ (হি.স.): বাংলাদেশের মন্ত্রীর সঙ্গে সোমবার সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতীয় হাই কমিশনার। বাংলাদেশের ভারতীয় উপ দূতাবাসের তরফে সোমবার সমাজ মাধ্যমে একটি পোস্ট করা হয়। সেখানে লেখা হয়েছে, হাই কমিশনার প্রণয় ভার্মা ২ মার্চ ২০২৬-এ মাননীয় বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ভারত-বাংলাদেশ ব্যবসা ও বাণিজ্যিক অংশীদারিত্বের ওপর বিস্তৃত আলোচনা করেন। মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ শরীফুল আলমও উপস্থিত ছিলেন।

হাই কমিশনার ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান অর্থনৈতিক সম্পর্কের গভীর ও স্থায়ী প্রকৃতির ওপর গুরুত্বারোপ করেন। দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক উন্নয়নের উপায় এবং ডিজিটাল কমার্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উদীয়মান ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতার বিষয়গুলিও পর্যালোচনা করা হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande