খামেনেই হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল কাশ্মীর, মোবাইল ইন্টারনেটের গতি নিয়ন্ত্রণ
শ্রীনগর, ২ মার্চ (হি.স.): খামেনেই হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল হয়েছে কাশ্মীর। ইতিমধ্যেই সেখানে রাজপথে জড়ো হয়ে ইরানের ধর্মীয় নেতাকে হত্যার প্রতিবাদ জানিয়েছেন সেখানকার মানুষজন। এবারে অশান্তি এড়াতে কাশ্মীরে মোবাইল ইন্টারনেটের গতি নিয়ন্ত্রণ করা হল।
খামেনেই হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল কাশ্মীর, মোবাইল ইন্টারনেটের গতি নিয়ন্ত্রণ


শ্রীনগর, ২ মার্চ (হি.স.): খামেনেই হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল হয়েছে কাশ্মীর। ইতিমধ্যেই সেখানে রাজপথে জড়ো হয়ে ইরানের ধর্মীয় নেতাকে হত্যার প্রতিবাদ জানিয়েছেন সেখানকার মানুষজন। এবারে অশান্তি এড়াতে কাশ্মীরে মোবাইল ইন্টারনেটের গতি নিয়ন্ত্রণ করা হল। ওই বিক্ষোভের পরিপ্রেক্ষিতে সোমবার কাশ্মীর জুড়ে মোবাইল ইন্টারনেটের গতি নিয়ন্ত্রণ করা হয়েছে বলে প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন। তাঁরা জানাচ্ছেন, এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগাম এই পদক্ষেপ করা হয়েছে।

প্রসঙ্গত, শনিবার আমেরিকা ও ইজরায়েলের হামলায় তেহরানে খামেনেই নিহত হন। ইরান সরকারি ভাবে রবিবার ওই খবরের সত্যতা স্বীকার করতেই বিশ্ব জুড়ে বিক্ষোভ শুরু হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande