
শ্রীনগর, ২ মার্চ (হি.স.): ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুতে রবিবার জম্মু ও কাশ্মীরে ক্ষোভে ফেটে পড়েন শিয়া মুসলিমরা। বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি নানা জায়গায় হয় শোকমিছিল। শান্তি বজায় রাখতে কাশ্মীরে লাগু হয়েছে বিধিনিষেধ, জারি করা হয়েছে উচ্চ সতর্কতাও।
ইরানের সর্বোচ্চ নেতা খামেনেইয়ের হত্যার বিরুদ্ধে গতকাল ব্যাপক বিক্ষোভের পর, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কাশ্মীরের সমস্ত জেলায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা উচ্চ সতর্কতায় রয়েছে। এদিকে, খামেনেইয়ের মৃত্যুতে শোক পালনের জন্য কাশ্মীরের প্রধান ধর্মীয় নেতা মিরওয়াইজ ওমর ফারুক সোমবার বনধের ডাক দেন। শ্রীনগর-সহ কাশ্মীরের নানা স্থানে বনধের প্রভাব দেখা গিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ