
নয়াদিল্লি, ২১ এপ্রিল (হি.স.): চৈত্র নবরাত্রির তৃতীয় দিনে মাতা চন্দ্রঘন্টা রূপে পূজিতা হলেন দেবী দুর্গা। ৯ দিনব্যাপী চৈত্র নবরাত্রির তৃতীয় দিনে, শনিবার সকালে দিল্লির ঝাণ্ডেওয়ালান মন্দিরে সকালের আরতি করা হয়। যথোচিত ধর্মীয় মর্যাদায় দেবী দূর্গার আরাধনা করা হয়। চৈত্র নবরাত্রির তৃতীয় দিনে, দিল্লির কালকাজি মন্দিরে মাতা কালকার দর্শনের জন্য ভক্তদের বিশাল ভিড় দেখা যায় এদিন সকালে। দিল্লির ছতরপুরের শ্রী আদ্য কাত্যায়নী শক্তিপীঠ মন্দিরেও সকালের আরতি করা হয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন সামাজিক মাধ্যমে এক বার্তায় নবরাত্রির গভীর আধ্যাত্মিক পরিবেশ সম্পর্কে নিজের চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। প্রধানমন্ত্রী এক্স মাধ্যমে জানান, মা চন্দ্রঘণ্টাকে প্রণাম! তিনি সকলকে বলিষ্ঠ, সমৃদ্ধ ও আশীর্বাদপূর্ণ জীবন দান করুন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ