
ভিজিনাগারাম, ২১ মার্চ (হি.স.): অন্ধ্রপ্রদেশের ভিজিনাগারাম জেলায় টায়ার ফেটে আগুন ধরে গেল যাত্রীবাহী একটি বাসে। আগুনের লেলিহান শিখায় বাসটি ভস্মীভূত হয়ে গিয়েছে। বাসে ৩৭ জন যাত্রী ছিলেন। অল্পের জন্য রক্ষা পেয়েছেন তাঁরা। শনিবার রামভদ্রপুরম মণ্ডলের তারাপুরমের কাছে একটি বেসরকারি বাসের পেছনের টায়ার ফেটে যায়, এরপর সেই বাসে আগুন ধরে যায়।ভুবনেশ্বর থেকে মালকানগিরিগামী ওড়িশা ট্রাভেলসের বাসটিতে টায়ার বিস্ফোরণের ফলে হঠাৎ আগুন ধরে যায়। চালক দ্রুত পদক্ষেপ নিয়ে সঙ্গে সঙ্গে বাসটি থামিয়ে দেন এবং সকল যাত্রীকে নিরাপদে নামিয়ে আনেন। ঘটনার সময় বাসে মোট ৩৭ জন যাত্রী ছিলেন। আগুনে বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেলেও, কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
বোব্বিলি গ্রামীণ থানার সিআই শ্রীনিবাস বলেন, রামভদ্রপুরম মণ্ডলের তারাপুরমের কাছে একটি বেসরকারি বাসের পেছনের টায়ার ফেটে যায়, এরপর বাসে আগুন ধরে যায়। ভুবনেশ্বর থেকে মালকানগিরিগামী ওড়িশা ট্রাভেলসের বাসটিতে টায়ার বিস্ফোরণের ফলে হঠাৎ আগুন ধরে যায়। চালক দ্রুত পদক্ষেপ নিয়ে সঙ্গে সঙ্গে বাসটি থামিয়ে দেন এবং সকল যাত্রীকে নিরাপদে নামিয়ে আনেন। বাসে মোট ৩৭ জন যাত্রী ছিলেন। ঘটনার সময় বাসে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি, যদিও বাসটি আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ