মথুরায় গোবর্ধন পর্বত পরিক্রমা রাষ্ট্রপতির, দেশের মঙ্গল কামনায় করলেন প্রার্থনা
মথুরা, ২১ মার্চ (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শনিবার উত্তর প্রদেশের মথুরায় পবিত্র গোবর্ধন পর্বত পরিক্রমা করেন। তিনি গিরিরাজের কাছে দেশবাসীর সুখ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন। উত্তর প্রদেশে তিন দিনের ভক্তিময় যাত্রায় বিভিন্ন মন্দির দর্শন ও পূজা
মথুরায় গোবর্ধন পর্বত পরিক্রমা রাষ্ট্রপতির, দেশের মঙ্গল কামনায় করলেন প্রার্থনা


মথুরা, ২১ মার্চ (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শনিবার উত্তর প্রদেশের মথুরায় পবিত্র গোবর্ধন পর্বত পরিক্রমা করেন। তিনি গিরিরাজের কাছে দেশবাসীর সুখ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন। উত্তর প্রদেশে তিন দিনের ভক্তিময় যাত্রায় বিভিন্ন মন্দির দর্শন ও পূজার্চনা করেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির এই সফরকে ঘিরে মথুরায় নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়।

শনিবার ছিল রাষ্ট্রপতির উত্তর প্রদেশ সফরের তৃতীয় দিন। বিগত তিন দিন একগুচ্ছ অনুষ্ঠান ও কর্মসূচিতে অংশ নেন রাষ্ট্রপতি। শেষ দিনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মথুরার দণ্ডঘাটি মন্দিরে দর্শন ও আরতি করেন এবং পবিত্র গোবর্ধন পরিক্রমা সম্পন্ন করেন। পরিক্রমাকালে তিনি আন্তর্জাতিক বন দিবস উপলক্ষ্যে একটি চারাগাছ রোপণ করেন। রাষ্ট্রপতি পবিত্র মানসী গঙ্গা হ্রদেও প্রার্থনা করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande