গ্যাসের সঙ্কটের আবহে গুরুগ্রামে এলপিজি এ pটিএম-এর ব্যবস্থা
গুরুগ্রাম, ২১ মার্চ (হি.স.): গ্যাসের সঙ্কটের আবহে গুরুগ্রামে এলপিজি এটিএম-এর ব্যবস্থা করা হয়েছে। ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল) গুরুগ্রামে সোহনার সেক্টর ৩৩-এর সেন্ট্রাল পার্ক ফ্লাওয়ার ভ্যালিতে একটি এলপিজি এটিএম বসিয়েছে। সেন্ট্রাল প
গ্যাসের সঙ্কটের আবহে গুরুগ্রামে এলপিজি এটিএম-এর ব্যবস্থা


গুরুগ্রাম, ২১ মার্চ (হি.স.): গ্যাসের সঙ্কটের আবহে গুরুগ্রামে এলপিজি এটিএম-এর ব্যবস্থা করা হয়েছে। ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল) গুরুগ্রামে সোহনার সেক্টর ৩৩-এর সেন্ট্রাল পার্ক ফ্লাওয়ার ভ্যালিতে একটি এলপিজি এটিএম বসিয়েছে। সেন্ট্রাল পার্ক ফ্লাওয়ার ভ্যালির ফ্যাসিলিটিজ বিভাগের সহকারী ব্যবস্থাপক অমিত খাটানা বলেন, “একটি এলপিজি ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে যেখানে একবারে ১০টি সিলিন্ডার রাখা যায়। ভারত গ্যাসের গ্রাহকরা এখানে আসতে পারবেন। তাঁরা তাঁদের নিবন্ধিত মোবাইল নম্বর দেবেন। তাঁরা একটি ওটিপি পাবেন। এরপর, তাঁরা তাঁদের খালি সিলিন্ডারটি ওজন করার মেশিনে রাখবেন। সেটি স্ক্যান করা হবে। একটি জানালা খুলে যাবে যেখানে তাঁরা তাঁদের সিলিন্ডারটি রাখবেন। তারপর, তাঁরা টাকা পরিশোধ করবেন। টাকা পরিশোধ করার পর আরেকটি জানালা খুলে যাবে। এটি দুই-তিন মিনিটের একটি প্রক্রিয়া। এখানে ১০ কেজির সিলিন্ডার পাওয়া যায়।”

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande