
নয়াদিল্লি, ২১ মার্চ (হি.স.): পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে ইরানের রাষ্ট্রপতির সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার টুইট করে জানান, রাষ্ট্রপতি ডঃ মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেছি এবং ঈদ ও নওরোজের শুভেচ্ছা জানিয়েছি। আমরা আশা প্রকাশ করেছি, এই উৎসবের মরসুম পশ্চিম এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি বয়ে আনবে। এই অঞ্চলের গুরুত্বপূর্ণ পরিকাঠামোর ওপর হামলার নিন্দা জানিয়েছি, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলকে ব্যাহত করে। নৌচলাচলের স্বাধীনতা রক্ষা এবং জাহাজ চলাচলের পথগুলো খোলা ও নিরাপদ রাখা নিশ্চিত করার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছি। ইরানে থাকা ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য ইরানের অব্যাহত সমর্থনের প্রশংসা করেছি।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ