
চন্ডীগড়, ২১ মার্চ (হি.স.): ঘরে-বাইরে প্রবল চাপের মুখে পড়ে পদত্যাগ করলেন পঞ্জাবের পরিবহণমন্ত্রী লালজিৎ সিং ভুল্লার। মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান শনিবার পদত্যাগ পত্র গ্রহণ করেছেন। সম্প্রতি পঞ্জাবের এক ওয়্যারহাউসের ম্যানেজার আত্মহত্যা করেন। আত্মহত্যার আগে তিনি একটি ভিডিয়ো রেকর্ড করেন। তাতে তিনি তাঁর মানসিক যন্ত্রণার জন্য দায়ী করেন নির্দিষ্ট কয়েকজনকে। ওই ভিডিয়োয় পরিবহণমন্ত্রী ভুল্লারের নাম করে তিনি ক্ষোভ উগরে দেন। ভিডিয়ো ভাইরাল হতেই পালঞ্জাবের রাজনীতিতে তোলপাড় শুরু হয়। মুখ্যমন্ত্রী মান ঘটনার তদন্তের নির্দেশ দিয়ে জানান, ওই ঘটনায় যাঁরাই দোষী সাব্যস্ত হবেন, তাঁদের রেয়াত করা হবে না। মুখ্যমন্ত্রী এই কথা জানানোর পরেও পরিবহণমন্ত্রীর পদত্যাগের দাবিতে সোচ্চার হন বিরোধী রাজনৈতিক দলের নেতারা।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ