দেশজুড়ে পালিত খুশির ঈদ, উৎসবে শামিল ছোট থেকে বড় সবাই
নয়াদিল্লি, ২১ মার্চ (হি.স.): প্রায় এক মাসব্যাপী রমজানের উপবাসের পর শনিবার খুশির ঈদ। সমগ্র দেশজুড়ে ধর্মীয় মর্যাদায় খুশির ঈদ পালিত হয়েছে। সকালে নামাজ পাঠের পর, একে-অপরকে আলিঙ্গন, ঈদের দিন সকালে গোটা দেশেই এই ছবি ধরা পড়েছে। ছোট থেকে বড়, সবাই ঈদের উৎসব
দেশজুড়ে পালিত খুশির ঈদ, উৎসবে শামিল ছোট থেকে বড় সবাই


নয়াদিল্লি, ২১ মার্চ (হি.স.): প্রায় এক মাসব্যাপী রমজানের উপবাসের পর শনিবার খুশির ঈদ। সমগ্র দেশজুড়ে ধর্মীয় মর্যাদায় খুশির ঈদ পালিত হয়েছে। সকালে নামাজ পাঠের পর, একে-অপরকে আলিঙ্গন, ঈদের দিন সকালে গোটা দেশেই এই ছবি ধরা পড়েছে। ছোট থেকে বড়, সবাই ঈদের উৎসবে শামিল হয়েছেন।

ঈদ উপলক্ষ্যে দিল্লির জামা মসজিদে নামাজ পাঠ করেন বিপুল সংখ্যক মুসলিম ধর্মাবলম্বীরা। নামাজ পাঠের পর একে-অপরকে আলিঙ্গন করেন। মুম্বইয়ে ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে মাহিম মসজিদে 'নামাজ' আদায় করেন মুসলিম ধর্মাবলম্বীরা। এছাড়াও মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গে চিরাচরিত ধর্মীয় মর্যাদায় খুশির ঈদ পালিত হয়েছে। একমাস সংযমে রমজান উপবাসের পর খুশির ঈদে মেতে উঠেছেন দেশের ইসলামপন্থী মানুষেরা।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande