খুশির ঈদের শুভেচ্ছা রাষ্ট্রপতির, শুভকামনা প্রধানমন্ত্রীরও
নয়াদিল্লি, ২১ মার্চ (হি.স.): খুশির ঈদ উপলক্ষ্যে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে এক্স মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সমস্ত সহনাগরিক, বিশেষ করে মুসলিম ভাই ও বোনদ
খুশির ঈদের শুভেচ্ছা রাষ্ট্রপতির, শুভকামনা প্রধানমন্ত্রীরও


নয়াদিল্লি, ২১ মার্চ (হি.স.): খুশির ঈদ উপলক্ষ্যে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে এক্স মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সমস্ত সহনাগরিক, বিশেষ করে মুসলিম ভাই ও বোনদের আন্তরিক শুভেচ্ছা। এই উৎসব আত্মসংযম, সেবা, পরোপকার এবং অভাবীদের প্রতি সহানুভূতির শিক্ষা দেয়। আসুন, আমরা আমাদের সমাজ ও দেশকে শক্তিশালী করার অঙ্গীকার করি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঈদের শুভেচ্ছা বার্তায় সকলের সুখ ও সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করেন। এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী জানান, ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। এই দিনটি যেন সর্বত্র ভ্রাতৃত্ব ও সহৃদয়তাকে আরও বাড়িয়ে তোলে। সবাই সুখী ও সুস্থ থাকুক।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande