হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানে নতুন করে অভিযান : ডোনাল্ড ট্রাম্প
ওয়াশিংটন, ২২ মার্চ (হি.স.): ইরানকে এবার কড়া হুঁশিয়ারি দিলেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানে নতুন করে অভিযান শুরু করবে আমেরিকা। তার নিশানায় থাকবে দেশটির ছোট-বড় সমস্ত বিদ্যুৎকেন্
ডোনাল্ড ট্রাম্প


ওয়াশিংটন, ২২ মার্চ (হি.স.): ইরানকে এবার কড়া হুঁশিয়ারি দিলেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানে নতুন করে অভিযান শুরু করবে আমেরিকা। তার নিশানায় থাকবে দেশটির ছোট-বড় সমস্ত বিদ্যুৎকেন্দ্র। এর জন্য সময়ও বেঁধে দিয়েছেন ট্রাম্প।

রবিবার সমাজ মাধ্যমে একটি পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘‘আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরান যদি হরমুজ প্রণালী পুরোপুরি, কোনও হুমকি ছাড়া খুলে না দেয়, আমেরিকা তাদের ফের আঘাত করবে এবং বহু বিদ্যুৎকেন্দ্র নিশ্চিহ্ন করে দেবে। আঘাত শুরু হবে ইরানের বৃহত্তম বিদ্যুৎকেন্দ্রটিকে দিয়ে।’’ এই পোস্টের মুহূর্ত থেকে ৪৮ ঘণ্টার কাউন্টডাউন শুরু হবে বলে জানিয়ে দিয়েছেন ট্রাম্প।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande