বাংলাদেশের কুমিল্লায় বাস ও ট্রেনের সংঘর্ষ, মৃত্যু ১২ জনের
ঢাকা, ২২ মার্চ (হি.স.): বাংলাদেশের কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে বাস ও ট্রেনের সংঘর্ষে মৃত্যু হয়েছে ১২ জনের। এছাড়াও আহত হয়েছেন অন্তত ২০ জন। রবিবার ভোররাত ৩টে নাগাদ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে
বাংলাদেশের কুমিল্লায় বাস ও ট্রেনের সংঘর্ষ, মৃত্যু ১২ জনের


ঢাকা, ২২ মার্চ (হি.স.): বাংলাদেশের কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে বাস ও ট্রেনের সংঘর্ষে মৃত্যু হয়েছে ১২ জনের। এছাড়াও আহত হয়েছেন অন্তত ২০ জন। রবিবার ভোররাত ৩টে নাগাদ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সাতজন পুরুষ, তিনজন নারী ও দু'জন শিশু রয়েছে।

পুলিশ আধিকারিক সাইফুল ইসলাম জানান, ভোরে পদুয়ার বাজার রেল ক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রামগামী একটি মেইল ট্রেন মামুন পরিবহনের বাসে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের পর ট্রেনটি বাসটিকে প্রায় আধা কিলোমিটার দূর পর্যন্ত ঠেলে নিয়ে যায়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই সাতজন মারা যান, পরে আরও পাঁচজনের মৃত্যু হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande