ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ২০০ জনের মৃত্যুর দাবি আইআরজিসি-র
তেহরান, ২২ মার্চ (হি.স.) : ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২০০ জনের বেশি মানুষের মৃত্যুর দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। রবিবার ভোরে ‘ট্রু প্রমিস-৪’ সামরিক অভিযানের ৭৩-তম ধাপ শুরু করে এই হামলা চালানো হয়েছে বলে জান
ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ২০০ জনের মৃত্যুর দাবি আইআরজিসি-র


তেহরান, ২২ মার্চ (হি.স.) : ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২০০ জনের বেশি মানুষের মৃত্যুর দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। রবিবার ভোরে ‘ট্রু প্রমিস-৪’ সামরিক অভিযানের ৭৩-তম ধাপ শুরু করে এই হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে।

ইরানের সরকারি সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, আইআরজিসি এই অভিযানের নতুন ধাপকে ‘ইমাম আলি’ অপারেশন নাম দিয়েছে। তাদের দাবি, ইসরায়েলের অভ্যন্তরীণ বিভিন্ন এলাকা এবং এই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।

আইআরজিসির দাবি, দক্ষিণ ফিলিস্তিনের আরাদ, দিমোনা, এইলাত, বীর শেভা এবং কিরিয়াত গাত এলাকায় অবস্থিত সামরিক ঘাঁটি ও নিরাপত্তা কেন্দ্রগুলিতে ‘ফাতাহ’, ‘কুদর’ ও ‘ইমাদ’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে। পাশাপাশি এই অঞ্চলে মার্কিন সেনার আলি আল-সালেম, আল-মিনহাদ এবং আল-ধাফরা বিমানঘাঁটিকেও নিশানা করা হয়েছে বলে জানানো হয়েছে।

তবে এই হামলায় হতাহতের সংখ্যা নিয়ে কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande