এনপিপি-তে যোগদান ডিমা হাসাও জেলা বিজেপির ৩৮ জন নেতা-কর্মী
হাফলং (অসম), ২৩ মাৰ্চ (হি.স.) : বিধানসভা নির্বাচনের মুখে বিজেপি ছেড়ে ন্যাশনাল পিপলস পার্টিতে যোগদান করেছেন বিজেপির ৩৮ জন নেতা ও কাৰ্যকৰ্তা। আজ সোমবার বিকালে হাফলঙে ডিমা হাসাও জেলা বিজেপির প্রাক্তন সভাপতি তথা উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের প
এনপিপি-তে যোগদানকারী বিজেপির নেতা-কর্মী


হাফলং (অসম), ২৩ মাৰ্চ (হি.স.) : বিধানসভা নির্বাচনের মুখে বিজেপি ছেড়ে ন্যাশনাল পিপলস পার্টিতে যোগদান করেছেন বিজেপির ৩৮ জন নেতা ও কাৰ্যকৰ্তা।

আজ সোমবার বিকালে হাফলঙে ডিমা হাসাও জেলা বিজেপির প্রাক্তন সভাপতি তথা উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের প্রাক্তন কার্যনির্বাহী সদস্য গোলঞ্জ থাওসেন, পরিষদের প্রাক্তন ডেপুটি চেয়ারম্যান হিম বাহাদুর ছেত্রী, মাহুর টাউন কমিটির চেয়ারম্যান অনুপ লাংথাসা সহ মোট ৩৮ জন বিজেপি নেতা ও কার্যকর্তা ন্যাশনাল পিপলস পার্টির ডিমা হাসাও জেলার আহ্বায়ক তথা হাফলং আসনের প্রার্থী ড্যানিয়েল লাংথাসার উপস্থিতিতে এনপিপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।

এনপিপি-তে যোগদান করে গোলঞ্জ থাওসেন বলেন, আজকের দিনে বিজেপি সরকার ডিমা হাসাও জেলার মানুষের জমির অধিকার কেরে নিচ্ছে। উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের ক্ষমতা হ্রাস করার চেষ্টা চালাচ্ছে। এই অবস্থায় ড্যানিয়েল লাংথাসার মতো একজন শক্তিশালী নেতার প্রয়োজন। এবার ডিমা হাসাও জেলার মানুষ ড্যানিয়েল লাংথাসার সঙ্গে রয়েছেন। তাই আমরাও বিজেপি দল ছেড়ে এবার এনপিপি দলে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছি, বলেন গোলঞ্জ থাওসেন।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande