প্রবল বৃষ্টির মধ্যে নিজের বিধানসভা কেন্দ্র জালুকবাড়িতে ‘জন আশীর্বাদ যাত্রা’ বিজেপি নেতা হিমন্তবিশ্বের
গুয়াহাটি, ২৩ মাৰ্চ (হি.স.) : প্রবল বৃষ্টির মধ্যে তাঁর বিধানসভা কেন্দ্র জলুকবাড়ি থেকে ‘জন আশীর্বাদ যাত্রা’-র দ্বিতীয় পর্যায় শুরু করেছেন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্তবিশ্ব শর্মা। ভারী বৃষ্টিপাত সত্ত্বেও মিছিলে বিপুল জনসমাগম হয়েছিল। আজ সোমবা
প্রবল বৃষ্টির মধ্যে জালুকবাড়িতে ‘জন আশীর্বাদ যাত্রা’ হিমন্তবিশ্বের


জালুকবাড়িতে ‘জন আশীর্বাদ যাত্রা’র খণ্ডচিত্র


গুয়াহাটি, ২৩ মাৰ্চ (হি.স.) : প্রবল বৃষ্টির মধ্যে তাঁর বিধানসভা কেন্দ্র জলুকবাড়ি থেকে ‘জন আশীর্বাদ যাত্রা’-র দ্বিতীয় পর্যায় শুরু করেছেন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্তবিশ্ব শর্মা। ভারী বৃষ্টিপাত সত্ত্বেও মিছিলে বিপুল জনসমাগম হয়েছিল।

আজ সোমবার সন্ধ্যায় পশ্চিম গুয়াহাটির অটল উদ্যন পার্ক থেকে শুরু হয়ে আদাবাড়ি তিনিআলি, পাণ্ডু পোর্ট রোড, পাণ্ডু বড়বাজার, মালিগাঁও চারিয়ালি, রেলওয়ে হাসপাতাল এবং গোটানগর বসন্তী পূজা মণ্ডপ অতিক্রম করে হিমন্তবিশ্ব শর্মার ‘জন আশীর্বাদ যাত্রা’। সুসজ্জিত গাড়ির উপর দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী রাস্তার ধারে উপস্থিত মানুষদের অভিবাদন জানান। এক সমর্থক তাঁকে ছাতা দিতে গেলে তিনি তা গ্রহণ করেননি।

চার দিনব্যাপী এই প্রচারযাত্রা আগামীকাল ২৪ মার্চ সরভোগ ও ভবানীপুর থেকে শুরু হবে। তার পরের দিন ২৫ মার্চ হোজাই, লামডিং ও নগাঁও এবং ২৬ মার্চ গোলকগঞ্জ, অভয়াপুরি, বরপেটা ও বজালি অঞ্চল পরিভ্রমণ করবে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলের ভাবনা, সাফল্য এবং সাংগঠনিক লক্ষ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

এই যাত্রার প্রথম পর্যায় শেষ হয়েছিল গত ৯ মার্চ। প্রথম পর্যায়ে অসমের ৩৪টি বিধানসভা কেন্দ্র অন্তর্ভুক্ত ছিল। ২৮ ফেব্রুয়ারি শোণিতপুর জেলার ঢেকিয়াজুলি থেকে শুরু হয়েছিল ‘জন আশীর্বাদ যাত্রা’।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande