সিইউ-তে অনুষ্ঠিত সমাবর্তন, শংসাপত্র পেলেন প্রায় ১১০০ পিএচডি ডিগ্রি প্রাপক
কলকাতা, ২৩ মার্চ (হি.স.): দীর্ঘ প্রায় ৬ বছর বাদে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে অনুষ্ঠিত হল সমাবর্তন। সোমবার নবনিযুক্ত রাজ্যপাল, আচার্য আর এন রবির হাত থেকে শংসাপত্র পেলেন প্রায় ১১০০ পিএচডি ডিগ্রি প্রাপক। রাজ্যপাল তথা আচার্য আর এন রবি বলেন, “২০৪৭
সিইউ-তে অনুষ্ঠিত সমাবর্তন, শংসাপত্র পেলেন প্রায় ১১০০ পিএচডি ডিগ্রি প্রাপক


কলকাতা, ২৩ মার্চ (হি.স.): দীর্ঘ প্রায় ৬ বছর বাদে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে অনুষ্ঠিত হল সমাবর্তন। সোমবার নবনিযুক্ত রাজ্যপাল, আচার্য আর এন রবির হাত থেকে শংসাপত্র পেলেন প্রায় ১১০০ পিএচডি ডিগ্রি প্রাপক। রাজ্যপাল তথা আচার্য আর এন রবি বলেন, “২০৪৭-এর মধ্যে ভারত আবার বিশ্বসভা শ্রেষ্ট আসনে অধিষ্ঠান করবে। বিজ্ঞান, গবেষণা ও মেধার ক্ষেত্রে উচ্চ স্থানে থাকবে ভারত।”

রাজ্যপালের ভাষণের অধিকাংশ জুড়েই ছিল বাঙালি মনীষীদের কথা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং তাঁর বন্দেমাতরম দিয়ে শুরু হয়ে রাজ্যপালের ভাষণে উঠে আসে রবীন্দ্রনাথের কাব্যপ্রতিভা, বিবেকানন্দের শিকাগো ভাষণ এবং ঋষি অরবিন্দের কথাও। রাজ্যপাল দাবি করেন, “২০০০ বছর ধরে ভারত চিকিৎসায়, জ্ঞান-বিজ্ঞান, সংস্কৃতিতে সারাবিশ্বে প্রথম ছিল। তখন আমেরিকা, ইংল্যান্ড ছিল না। উনিশ শতকের পর থেকেই ভারতের স্থান অন্য দেশগুলির পিছনে চলে যেতে শুরু করে।”

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande