কুলিনারি চ্যালেঞ্জে ভারতীয় স্বাদের নতুন অন্বেষণ
কলকাতা, ২৩ মার্চ (হি. স.): শহর কলকাতার বুকে কুলিনারি চ্যালেঞ্জে ভারতীয় স্বাদের নতুন অন্বেষণ। তরুণ শেফদের মধ্যে ভারতীয় আঞ্চলিক রান্নার প্রতি নতুন আগ্রহ তৈরি করতে অনুষ্ঠিত হয় ‘এভারেস্ট বেটার কিচেন কুলিনারি চ্যালেঞ্জ সিজন - ৭’। বেটার কিচেন ম্যাগাজিন -
এই শহরের বুকে


কলকাতা, ২৩ মার্চ (হি. স.): শহর কলকাতার বুকে কুলিনারি চ্যালেঞ্জে ভারতীয় স্বাদের নতুন অন্বেষণ। তরুণ শেফদের মধ্যে ভারতীয় আঞ্চলিক রান্নার প্রতি নতুন আগ্রহ তৈরি করতে অনুষ্ঠিত হয় ‘এভারেস্ট বেটার কিচেন কুলিনারি চ্যালেঞ্জ সিজন - ৭’। বেটার কিচেন ম্যাগাজিন - এর উদ্যোগে প্রতিযোগিতার কলকাতা পর্বের আসর বসে গুরু নানক ইন্সটিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট-এ। এই বারের থিম ‘ফ্লেভার্স অফ ইন্ডিয়া’ - যার মাধ্যমে দেশের নানান প্রান্তের ঐতিহ্যবাহী রান্নাকে আধুনিক উপস্থাপনায় তুলে ধরার আহ্বান জানানো হয়েছে অংশগ্রহণকারীদের মধ্যে। উল্লেখ্য, শহরের বিভিন্ন প্রান্ত থেকেই আগত প্রতিযোগীরা নিজেদের সৃজনশীলতা ও দক্ষতার ছাপ রাখেন। মূল কুলিনারি প্রতিযোগিতার পাশাপাশি আয়োজন করা হয়েছে - ‘বেটার কিচেন বেকারি চ্যাম্পিয়ন’, ‘এফ অ্যান্ড বি ইয়াং মাস্টার্স চ্যালেঞ্জ’ এবং ‘এনজো হাউসকিপিং অলিম্পিয়াড’। আয়োজকদের মতে, এই মঞ্চ তরুণদের পেশাদার জগতে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে। অংশগ্রহণকারীদের জন্য আন্তর্জাতিক স্তরে এগোনোরও সুযোগ রয়েছে, যার মধ্যে রয়েছে স্কলারশিপ এবং বিদেশে প্রশিক্ষণ কর্মসূচি। প্রতিযোগিতার জাতীয় স্তরের বিজয়ীদের জন্য নগদ পুরস্কারও ঘোষণা করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande