এখনও পর্যন্ত ২৯ লক্ষ বিবেচনাধীন নামের নিষ্পত্তি হয়েছে : মনোজ আগরওয়াল
কলকাতা, ২৩ মার্চ (হি.স.): এখনও প্রকাশিত হয়নি এসআইআর-এর অতিরিক্ত তালিকা। তবে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, এখনও পর্যন্ত ২৯ লক্ষ বিবেচনাধীন নামের নিষ্পত্তি হয়েছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কর্মসূচির
মনোজ আগরওয়াল


কলকাতা, ২৩ মার্চ (হি.স.): এখনও প্রকাশিত হয়নি এসআইআর-এর অতিরিক্ত তালিকা। তবে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, এখনও পর্যন্ত ২৯ লক্ষ বিবেচনাধীন নামের নিষ্পত্তি হয়েছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কর্মসূচির চূড়ান্ত খতিয়ান দেওয়ার কয়েক ঘণ্টা আগে সাংবাদিক বৈঠকে করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। সেখানে তিনি বলেন, ‘‘তালিকা তৈরি করতে ৬-৮ ঘণ্টা সময় লাগে।’’

তাঁকে সাংবাদিকরা প্রশ্ন করেন, বিবেচনাধীন ভোটারদের কত জনের তথ্য এখনও পর্যন্ত নিষ্পত্তি হয়েছে। জবাবে সিইও বলেন, ‘‘এখনও পর্যন্ত ২৯ লক্ষ নিষ্পত্তি হয়েছে। কত বাদ হয়েছে জানা নেই।’’ মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, নিষ্পত্তির কাজের জন্য ৭০৫ জন বিচারক কাজ করছেন। ‘ই-সাইন’ করে কত নাম আসবে তাঁর জানা নেই। তবে যত নাম আসবে, সবই প্রকাশ করা হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande