এন্টালিতে জোরকদমে প্রচারে নামলেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল
কলকাতা, ২৩ মার্চ (হি.স.): এন্টালিতে জোরকদমে প্রচারে নামলেন এই আসনের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। নির্বাচনী প্রচারের ফাঁকে জনসংযোগ করেন তিনি। কথা বলেন স্থানীয় মানুষজনের সঙ্গে। এবারের বিধানসভা নির্বাচনে এন্টালি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করব
এন্টালিতে জোরকদমে প্রচারে নামলেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল


কলকাতা, ২৩ মার্চ (হি.স.): এন্টালিতে জোরকদমে প্রচারে নামলেন এই আসনের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। নির্বাচনী প্রচারের ফাঁকে জনসংযোগ করেন তিনি। কথা বলেন স্থানীয় মানুষজনের সঙ্গে। এবারের বিধানসভা নির্বাচনে এন্টালি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রিয়াঙ্কা। সোমবার এন্টালি এলাকায় প্রচারে নামেন তিনি।

তিনি বলেন, এন্টালি আমার বাড়ি, আমি এখানেই থাকি, আমি এই মাটিরই সন্তান। কিন্তু আমার সামনে যাঁরা দাঁড়িয়ে আছেন, তাঁরা এন্টালির নন। আমি জানি, পশ্চিমবঙ্গে বসবাসকারী প্রত্যেক ব্যক্তিই বাঙালি, কিন্তু যখন তৃণমূল 'বহিরাগত' নিয়ে কথা বলে, তখন তৃণমূলের সন্দীপন সাহা একজন 'বহিরাগত'।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande