পাথরপ্রতিমায় নির্বাচনী প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা কাল
​পাথরপ্রতিমায় ভোটের প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মঙ্গলবার কলেজ মাঠে মেগা জনসভা ​কলকাতা, ২৩ মার্চ (হি.স.): দক্ষিণ ২৪ পরগণা জেলার পাথরপ্রতিমায় বিধানসভা নির্বাচনের প্রচার অভিযানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৪
জোরকদমেই এগিয়ে চলেছে ভোটপ্রচারের ব্যস্ততা


​পাথরপ্রতিমায় ভোটের প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মঙ্গলবার কলেজ মাঠে মেগা জনসভা

​কলকাতা, ২৩ মার্চ (হি.স.): দক্ষিণ ২৪ পরগণা জেলার পাথরপ্রতিমায় বিধানসভা নির্বাচনের প্রচার অভিযানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৪ মার্চ, মঙ্গলবার পাথরপ্রতিমা কলেজ মাঠে তাঁর জনসভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে প্রস্তুতি। শাসক দল তৃণমূল কংগ্রেস এবারের নির্বাচনে বিগত বছরের তুলনায় আরও বেশি আসন জয়ের লক্ষ্য নিয়ে কোমর বেঁধে ময়দানে নেমেছে।

​দলীয় সূত্রে জানা গিয়েছে, এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী সমীর কুমার জানার সমর্থনে আয়োজিত এই জনসভা থেকেই নির্বাচনী প্রচার শুরু করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে রাজনৈতিকভাবে এই সভার গুরুত্ব অপরিসীম। ইতিমধ্যেই গোটা এলাকা ছেয়ে গিয়েছে দলের কাট-আউট, ব্যানার ও রঙিন পতাকায়। জনসভাস্থল সাজিয়ে তোলার পাশাপাশি কর্মী-সমর্থকদের মধ্যেও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা চোখে পড়ছে।

​উল্লেখ্য, পাথরপ্রতিমা বিধানসভা কেন্দ্রের ১৫টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বেশ কয়েকটি দ্বীপাঞ্চল হওয়ায় সংগঠনগত দিক থেকেও এই সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ২০১১ সাল থেকে এই কেন্দ্রে তৃণমূলের আধিপত্য বজায় রয়েছে। মঙ্গলবারের এই জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে বলে আশা করছে ঘাসফুল শিবির। এখন দেখার, ভোটের এই লড়াইয়ে পাথরপ্রতিমার মঞ্চ থেকে দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে কী বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande