
কলকাতা, ২৩ মার্চ (হি.স.): সোমবার শহিদ দিবস উপলক্ষে ভগত সিং, রাজগুরু এবং সুখদেব এই তিন বীর স্বাধীনতা সংগ্রামীকে বিনম্র শ্রদ্ধা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’ হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান যে, এই বীর বিপ্লবীদের অসামান্য সাহস ও ত্যাগই দেশের গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তি।
তিনি আরও উল্লেখ করেন, শহিদ দিবসের এই পুণ্যলগ্নে আমাদের সেই ন্যায়বিচার ও স্বাধীনতার আদর্শ বজায় রাখার অঙ্গীকার করতে হবে, যার জন্য এই মহান সংগ্রামীরা তাঁদের সর্বোচ্চ বলিদান দিয়েছেন।
নিজের বার্তার শেষে মুখ্যমন্ত্রী জানান, তাঁদের এই আত্মত্যাগ দেশবাসী কোনওদিন ভুলবে না।
হিন্দুস্থান সমাচার / সোনালি