প্রচারের মাঝেই বৃদ্ধার কাঠের বোঝা কাঁধে তুলে নিলেন বিজেপি প্রার্থী রাজেশ মাহাতো, গোপীবল্লভপুরে মানবিক নজির
ঝাড়গ্রাম, ২৩ মার্চ (হি.স.): ভোটের প্রচার ছেড়ে এক বৃদ্ধার কাঠের বোঝা কাঁধে তুলে নিয়ে মানবিকতার এক অনন্য নজির সৃষ্টি করলেন গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজেশ মাহাতো। সোমবার গোপীবল্লভপুরের ফেঁকো এলাকায় দলীয় প্রচার চালানোর সময় এই হৃদ
প্রচারের মাঝেই বৃদ্ধার কাঠের বোঝা কাঁধে তুলে নিলেন বিজেপি প্রার্থী রাজেশ মাহাতো, গোপীবল্লভপুরে মানবিক নজির


ঝাড়গ্রাম, ২৩ মার্চ (হি.স.): ভোটের প্রচার ছেড়ে এক বৃদ্ধার কাঠের বোঝা কাঁধে তুলে নিয়ে মানবিকতার এক অনন্য নজির সৃষ্টি করলেন গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজেশ মাহাতো। সোমবার গোপীবল্লভপুরের ফেঁকো এলাকায় দলীয় প্রচার চালানোর সময় এই হৃদয়স্পর্শী ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন প্রখর রোদের মধ্যে ফেঁকো এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করছিলেন রাজেশবাবু। সেই সময় তাঁর নজরে আসে, এক বৃদ্ধা জঙ্গল থেকে সংগৃহীত একটি ভারী কাঠের বোঝা মাথায় নিয়ে অত্যন্ত অসহায় অবস্থায় রাস্তা দিয়ে আসছেন। দৃশ্যটি দেখার সঙ্গে সঙ্গেই প্রচারের কর্মসূচি থামিয়ে প্রার্থী নিজে ওই বৃদ্ধার পাশে গিয়ে দাঁড়ান। কালবিলম্ব না করে বৃদ্ধার মাথা থেকে সেই ভারী বোঝাটি নামিয়ে নিজের কাঁধে তুলে নেন রাজেশ মাহাতো। এরপর সেই বোঝা কাঁধে করেই বৃদ্ধাকে তাঁর বাড়িতে পৌঁছে দেন তিনি।

বিজেপি প্রার্থীর এই আচরণ দেখে এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। স্থানীয় বাসিন্দাদের একাংশ বলেন, আমাদের এইরকম নেতাই চাই, যিনি সাধারণ মানুষের দুঃখ-কষ্ট বুঝবেন এবং গরিব মানুষের পাশে দাঁড়াবেন। কাঠের বোঝাটি নামিয়ে দেওয়ার পর ওই বৃদ্ধার পা ছুঁয়ে প্রণাম করে তাঁর আশীর্বাদ নিয়ে পুনরায় নির্বাচনী প্রচারে বেরিয়ে যান রাজেশ মাহাতো। ঝাড়গ্রামের জঙ্গলমহলে ভোট উৎসবের আবহে প্রার্থীর এই জনদরদি রূপ ইতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande