
শ্রীভূমি (অসম), ২৩ মাৰ্চ (হি.স.) : নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী বিধানসভা নির্বাচনে শ্রীভূমির প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও রাজনৈতিক দলকে প্রিন্ট ইলেকট্রনিক এবং সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন প্রকাশ বা সম্প্রচারের পূর্বে প্রি-সার্টিফিকেশন গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এক বিবৃতিতে জানানো হয়েছে প্রিন্ট ইলেকট্রনিক এবং সোসিয়াল মিডিয়ায় বিজ্ঞাপন প্রচারের পূর্বে প্রিসার্টিফিকেট বাধ্যতামূলক।প্রিন্ট, ইলেকট্রনিক, সোশ্যাল মিডিয়া বা অন্য কোনও মাধ্যমে বিজ্ঞাপন প্রকাশ বা সম্প্রচারের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে প্রস্তাবিত কনটেন্ট প্রচার বা সম্প্রচারের কমপক্ষে ৪৮ ঘণ্টা পূর্বে শ্রীভূমি জেলার ডিস্ট্রিক্ট মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটির কাছে আবেদন জমা দিতে হবে। এ সংক্রান্ত নির্ধারিত আবেদনপত্র ডিসি অফিস, শ্রীভূমির এনআরসি ভবনে অবস্থিত এমসিএমসি-সেল-এ পাওয়া যাবে।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস