ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা, হাজারের বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ; মৃত অন্তত ৭
মস্কো/কিয়েভ, ২৫ মার্চ (হি.স.) : ইউক্রেনের উপর বৃহত্তম বিমান হামলা চালাল রাশিয়া। বিগত ২৪ ঘণ্টায় প্রায় হাজারের বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানা গিয়েছে। এই হামলায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছেন। লভিভ-সহ একাধিক
ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা, হাজারের বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ; মৃত অন্তত ৭


মস্কো/কিয়েভ, ২৫ মার্চ (হি.স.) : ইউক্রেনের উপর বৃহত্তম বিমান হামলা চালাল রাশিয়া। বিগত ২৪ ঘণ্টায় প্রায় হাজারের বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানা গিয়েছে। এই হামলায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছেন। লভিভ-সহ একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সাম্প্রতিক সময়ের মধ্যে এটি ইউক্রেনের উপর রাশিয়ার অন্যতম বড় আক্রমণ। রাতের অন্ধকারে প্রায় ৪০০ দূরপাল্লার ড্রোন ও ২৩টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এরপর দিনের বেলাতেও অস্বাভাবিকভাবে ৫৫৬টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়, যা পশ্চিম ইউক্রেনের একাধিক শহরকে লক্ষ্য করে।

পশ্চিমাঞ্চলের শহর লভিভে রুশ ড্রোন হামলায় ষোড়শ শতকের ঐতিহাসিক বার্নার্ডিন মঠ ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখ্য, এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত স্থাপত্য। হামলায় সংলগ্ন আবাসিক ভবনে আগুন লাগে এবং বেশ কয়েকজন আহত হন।

ইউক্রেনের প্রশাসন জানিয়েছে, টার্নপিল, ভিনিতসিয়া, ইভানো-ফ্রাঙ্কিভস্ক, ঝিতোমির, জাপোরিঝিয়া এবং দনিপ্রো-সহ একাধিক অঞ্চলে হামলা হয়েছে। ইভানো-ফ্রাঙ্কিভস্কে দুইজন এবং ভিনিতসিয়ায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া পোলতাভা অঞ্চলে দুইজনের মৃত্যু ও ১১ জন আহত হয়েছেন। জাপোরিঝিয়ায় একজনের মৃত্যু এবং পাঁচজন আহত হয়েছেন। খারকিভ অঞ্চলে একটি ট্রেনে হামলায় ৬১ বছর বয়সী এক যাত্রীর মৃত্যু হয়েছে।

তবে ইউক্রেনের বায়ুসেনার দাবি, দিনের বেলায় নিক্ষিপ্ত ৫৫৬টি ড্রোনের অধিকাংশই তারা ধ্বংস বা নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে। তবুও এই হামলায় ব্যাপক প্রভাব পড়েছে এবং অন্তত ১১টি প্রশাসনিক অঞ্চলে ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এই হামলার ব্যাপকতা থেকেই স্পষ্ট যে রাশিয়ার যুদ্ধ শেষ করার কোনও ইচ্ছা নেই। তিনি আন্তর্জাতিক মহলের কাছে রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের আবেদন জানিয়েছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande