
তেহরান, ২৫ মার্চ (হি.স.): পশ্চিম এশিয়ায় সংঘাত ২৬ দিনে পড়ল। বুধবারও ওই অঞ্চলে অভিযান, পাল্টা অভিযান চলছে। শুরু হয়েছে নতুন করে কূটনৈতিক তৎপরতাও। ইজরায়েলি সেনা দক্ষিণ লেবাননে তাঁদের অভিযান আরও জোরদার করেছে। ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটজ বলেছেন, নিরাপত্তার কারণে লিতানি নদী পর্যন্ত এলাকা সেনার দখলে নেওয়া হচ্ছে। হেজবোল্লাদের ব্যবহারকারী একাধিক সেতু ধ্বংস করে দেওয়া হয়েছে। ইজরায়েলের উত্তরাঞ্চল সুরক্ষিত না হওয়া পর্যন্ত উদ্বাস্তু নাগরিকদের সেখানেই ফিরতে দেওয়া হবে না। বেইরুটে ইজরায়েলি হামলায় দু'জন প্রাণ হারিয়েছেন। চামোউন আবাসিক এলাকায় জখম আরও ৫ জন। দক্ষিণ লেবাননেও যুদ্ধ পরিস্থিতি অব্যাহত থাকায় ক্ষয়ক্ষতি ও প্রাণহানির পরিমাণ বাড়ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ