হিমাচলে জ্বালানির দাম বৃদ্ধিতে কংগ্রেসকে তোপ গিরিরাজের
নয়াদিল্লি, ২৭ মার্চ (হি.স.): সঙ্কটের এই সময়ে পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে হিমাচল প্রদেশে। এই নিয়ে কংগ্রেসকে আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। তাঁর কথায়, এই কঠিন সময়ে এনডিএ-বহির্ভূত সরকারগুলি দেশের মানুষের পাশে দাঁড়াচ্ছে
গিরিরাজ সিং


নয়াদিল্লি, ২৭ মার্চ (হি.স.): সঙ্কটের এই সময়ে পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে হিমাচল প্রদেশে। এই নিয়ে কংগ্রেসকে আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। তাঁর কথায়, এই কঠিন সময়ে এনডিএ-বহির্ভূত সরকারগুলি দেশের মানুষের পাশে দাঁড়াচ্ছে না। পেট্রোল ও ডিজেলের ওপর বিশেষ অতিরিক্ত আবগারি শুল্ক কমানোর বিষয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং শুক্রবার বলেন, সরকার সংবেদনশীল, প্রধানমন্ত্রী মোদী দেশের প্রতি নিবেদিতপ্রাণ। অন্যদিকে, হিমাচল প্রদেশে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হয়েছে; এই বিষয়ে রাহুল গান্ধী নীরব, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই কঠিন সময়ে এনডিএ-বহির্ভূত সরকারগুলি দেশের মানুষের পাশে দাঁড়াচ্ছে না।

কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, 'টুকড়ে-টুকড়ে' চক্রের সদস্যরা, রাহুল ও তাঁর সঙ্গীরা এবং বিরোধী নেতারা বিভ্রান্তি ছড়াচ্ছেন। তাঁরা দেশের স্বার্থে কাজ করছেন না। যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande