আগ্রাসী যুদ্ধ নির্লজ্জভাবে অযৌক্তিক : আব্বাস আরাঘচি
তেহরান, ২৭ মার্চ (হি.স.): পশ্চিম এশিয়া অশান্ত। পরোক্ষভাবে প্রভাব পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। এমতাবস্থায় ইরানের বিদেশ মন্ত্রী বললেন, এই আগ্রাসী যুদ্ধ নির্লজ্জভাবে অযৌক্তিক। ইরানের বিদেশ মন্ত্রী সাইয়েদ আব্বাস আরাঘচি শুক্রবার বলেছেন, এই আগ্রাসী যুদ্
আব্বাস আরাঘচি


তেহরান, ২৭ মার্চ (হি.স.): পশ্চিম এশিয়া অশান্ত। পরোক্ষভাবে প্রভাব পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। এমতাবস্থায় ইরানের বিদেশ মন্ত্রী বললেন, এই আগ্রাসী যুদ্ধ নির্লজ্জভাবে অযৌক্তিক। ইরানের বিদেশ মন্ত্রী সাইয়েদ আব্বাস আরাঘচি শুক্রবার বলেছেন, এই আগ্রাসী যুদ্ধ নির্লজ্জভাবে অযৌক্তিক। আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইজরায়েল ২৮ ফেব্রুয়ারি এই আগ্রাসন শুরু করেছে। মিনাবের শাজারাহ তাইয়েবেহ প্রাথমিক বিদ্যালয়কে নিশানা করা একটি যুদ্ধাপরাধ, যা সকলের দ্ব্যর্থহীন নিন্দা দাবি করে। এটি নিছক কোনও ঘটনা বা ভুল হিসাব ছিল না। তিনি রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কাউন্সিলের ৬১-তম অধিবেশনের ৪৯-তম বৈঠকে 'শিশু ও শিক্ষা প্রতিষ্ঠান সুরক্ষা' বিষয়ক জরুরি বিতর্কে বক্তব্য রাখছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande