পশ্চিম এশিয়ায় সোমবার ২০টি বিমান পরিচালনা করবে এয়ার ইন্ডিয়া গোষ্ঠী
নয়াদিল্লি, ৩০ মার্চ (হি.স.): পশ্চিম এশিয়ার সাম্প্রতিক সঙ্কটের আবহে টাটা গোষ্ঠীর নিয়ন্ত্রণাধীন দুই উড়ান সংস্থা এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস সোমবার ২০টি বিমান পরিচালনা করবে। এর মধ্যে যেমন রয়েছে পূর্বনির্ধারিত বিমান, তেমনই আছে পূর্বনি
এয়ার ইন্ডিয়া


নয়াদিল্লি, ৩০ মার্চ (হি.স.): পশ্চিম এশিয়ার সাম্প্রতিক সঙ্কটের আবহে টাটা গোষ্ঠীর নিয়ন্ত্রণাধীন দুই উড়ান সংস্থা এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস সোমবার ২০টি বিমান পরিচালনা করবে। এর মধ্যে যেমন রয়েছে পূর্বনির্ধারিত বিমান, তেমনই আছে পূর্বনির্ধারিত নয় এমন উড়ানও।

এয়ার ইন্ডিয়ার তরফে সোমবার জানানো হয়েছে, এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস সোমবার (৩০ মার্চ) পশ্চিম এশিয়ায় মোট ২০টি পূর্বনির্ধারিত ও পূর্বনির্ধারিত নয় এমন উভয় ধরণের বিমানই পরিচালনা করবে। এয়ার ইন্ডিয়া এও জানিয়েছে যে, সংযুক্ত আরব আমিরশাহীর উদ্দেশে ১০টি পূর্বনির্ধারিত নয় এমন উড়ানও অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও, উত্তর আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া-সহ বিভিন্ন জায়গায় এয়ার ইন্ডিয়ার অন্যান্য বিমান পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande