
পাটনা, ৩০ মার্চ (হি.স.): সোমবার নীতীশ কুমার বিহার বিধান পরিষদের সদস্যপদ থেকে ইস্তফা দিলেন। রাজ্যসভার সদস্য নির্বাচিত হওয়ার পরই তিনি এই সিদ্ধান্ত নেন।
বিধান পরিষদের চেয়ারম্যান অবধেশ নারায়ণ সিং জানিয়েছেন, নীতীশ কুমার আনুষ্ঠানিকভাবে তাঁর ইস্তফাপত্র জমা দিয়েছেন এবং তা গৃহীত হয়েছে। তিনি বলেন, নীতীশ কুমার একজন উন্নয়নমুখী মুখ্যমন্ত্রী হিসেবে পরিচিত এবং তাঁর নেতৃত্বে বিহার উন্নয়নের পথে এগিয়েছে।
চেয়ারম্যান আরও জানান, সংবিধান অনুযায়ী সমস্ত প্রক্রিয়া মেনেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। রাজ্যসভায় যোগ দেওয়ার ফলে এখন জাতীয় স্তরে দায়িত্ব পালন করবেন নীতীশ কুমার।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য