খাটু শ্যাম দর্শন শেষে ফেরার পথে খাদে উল্টে গেল ইকো ভ্যান, মৃত ১, আহত ৬
আজমের, ৩০ মার্চ (হি.স.): খাটু শ্যাম মন্দির দর্শন করে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির, আহত আরও ছয়জন। রবিবার রাতে আজমের জেলার মাংলিয়াবাস থানা এলাকার তাবিজি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। সোমবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজমের থেকে বেওয়ার
দুর্ঘটনা


আজমের, ৩০ মার্চ (হি.স.): খাটু শ্যাম মন্দির দর্শন করে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির, আহত আরও ছয়জন। রবিবার রাতে আজমের জেলার মাংলিয়াবাস থানা এলাকার তাবিজি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

সোমবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজমের থেকে বেওয়ার এর দিকে যাওয়ার সময় একটি ইকো ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা ছেড়ে খাদে পড়ে যায়। গাড়িতে থাকা তীর্থযাত্রীরা সকলেই গুজরাটের বাসিন্দা| তাঁরা খাটু শ্যাম মন্দিরে পুজো দিয়ে ফিরছিলেন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালানো হয়। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে হাত লাগান। আহতদের উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে করে জওহরলাল নেহরু হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনায় সোহনলাল নামে এক ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ইকো ভ্যানটির চালকও গুরুতর চোট পেয়েছেন।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে অতিরিক্ত গতির জেরে গাড়ির নিয়ন্ত্রণ হারানোই দুর্ঘটনার কারণ বলে মনে করা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande