সোমবার কিছুটা উঠলো টাকার দাম
মুম্বই, ৩০ মার্চ (হি.স.): সোমবার বাজার খোলার সঙ্গে সঙ্গে সেনসেক্স বড়সড় বিপর্যয়ের মুখে পড়ে। নিফটি সূচকেও দেখা যায় ব্যাপক বিক্রির হিড়িক। তবে এ দিন সকালে টাকা কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে। গত শুক্রবার ডলারের নিরিখে ভারতীয় টাকার দর ৮৯ পয়সা কমে ৯৪.
ডলার ও ভারতীয় মুদ্রা


মুম্বই, ৩০ মার্চ (হি.স.): সোমবার বাজার খোলার সঙ্গে সঙ্গে সেনসেক্স বড়সড় বিপর্যয়ের মুখে পড়ে। নিফটি সূচকেও দেখা যায় ব্যাপক বিক্রির হিড়িক। তবে এ দিন সকালে টাকা কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে। গত শুক্রবার ডলারের নিরিখে ভারতীয় টাকার দর ৮৯ পয়সা কমে ৯৪.৮৫-এর সর্বকালীন সর্বনিম্ন স্তরে পৌঁছেছিল। তবে সোমবার সকালে টাকা কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে। প্রাথমিক লেনদেনে রেকর্ড নিম্নস্তর থেকে ১২৮ পয়সা পুনরুদ্ধার করে ডলার প্রতি ৯৩.৫৭-এ থিতু হয়েছে ভারতীয় মুদ্রা। তা সত্ত্বেও তেলের চড়া দাম এবং বিশ্ববাজারের অস্থিরতা লগ্নিকারীদের মনে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে, যার প্রতিফলন দেখা যাচ্ছে এদিনের টালমাটাল শেয়ার বাজারে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande