ডিমা হাসাও জেলা বিজেপির নিৰ্বাচনী ইস্তাহার প্ৰকাশ, প্ৰতিশ্ৰুতি ব্যাপক উন্নয়নের
হাফলং (অসম), ৩১ মাৰ্চ (হি.স.) : ব্যাপক উন্নয়নের প্ৰতিশ্ৰুতি দিয়ে ডিমা হাছাও জেলা বিজেপি নিৰ্বাচনী ইস্তাহার প্ৰকাশ করেছে। আজ মঙ্গলবার হাফলং জেলা বিজেপির নিৰ্বাচনী কাৰ্যালয়ে ডিমা হাসাও জেলা বিজেপির নিৰ্বাচনী ইস্তাহার প্ৰকাশ করেছেন উত্তর কাছার পাৰ্বত্
ডিমা হাসাও জেলা বিজেপির নিৰ্বাচনী ইস্তাহার প্ৰকাশ


হাফলং (অসম), ৩১ মাৰ্চ (হি.স.) : ব্যাপক উন্নয়নের প্ৰতিশ্ৰুতি দিয়ে ডিমা হাছাও জেলা বিজেপি নিৰ্বাচনী ইস্তাহার প্ৰকাশ করেছে। আজ মঙ্গলবার হাফলং জেলা বিজেপির নিৰ্বাচনী কাৰ্যালয়ে ডিমা হাসাও জেলা বিজেপির নিৰ্বাচনী ইস্তাহার প্ৰকাশ করেছেন উত্তর কাছার পাৰ্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কাৰ্যনির্বাহী সদস্য দেবোলাল গাৰ্লোসা।

ডিমা হাসাও জেলা বিজেপির নিৰ্বাচনী ইস্তাহারে পাহাড়ি জেলার স্থানীয় সমস্যা সমাধান করার ব্যাপক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্ৰকাশিত এই ইস্তাহারে উল্লেখ করা হয়েছে, রাজ্যে বিজেপি সরকার পুনরায় ক্ষমতায় আসলে এবং ডিমা হাসাও জেলায় বিজেপি প্রার্থী রূপালি লাংথাসা জয়ী হলে শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে পৰ্যটন এবং বিভিন্ন ক্ষেত্ৰে ব্যাপক উন্নয়ন হবে। বিজেপির সরকার গঠন হলে ডিমা হাসাও জেলার মানুষের দীৰ্ঘদিনের দাবি ২৪৪ (ক) অনুচ্ছেদ অনুসারে পৃথক স্বশাসিত রাজ্য গঠনের বিষয়টিকে অধিক গুরুত্ব দেওয়ার পাশাপাশি সফল রূপায়ণ করার পদক্ষেপ গ্ৰহণ করা হবে।

নিৰ্বাচনী ইস্তাহার প্ৰকাশ করে উত্তর কাছাড় পাৰ্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কাৰ্যনির্বাহী সদস্য দেবোলাল গাৰ্লোসা সাংবাদিকদের বলেন, আত্মনিৰ্ভরশীল এবং বিকশিত ডিমা হাসাও গড়ার আমাদের মিশন শীৰ্ষক ইস্তাহার জেলার সামগ্ৰিক উন্নয়নের জন্য এক বিস্তৃত এবং আগামী দিনের রোডম্যাপ তুলে ধরা হয়েছে। তিনি বলেন, নিৰ্বাচনী ইস্তাহারে মূল প্ৰতিশ্ৰুতিগুলির মধ্যে রয়েছে অধিক স্বায়ত্ত্বশাসনের জন্য অনুচ্ছেদ ২৪৪(ক) রূপায়ণের সক্ৰিয় পদক্ষেপ গ্ৰহণ করা। তাছাড়া ডিমা হাসাও জেলায় একটি লোকসভা আসন এবং দুটি অতিরিক্ত বিধানসভা আসন বৃদ্ধি করে ডিমা হাসাও জেলার জন্য প্ৰতিনিধিত্ব নিশ্চিত করা।

ডিএইচডি, ডিএইচডি (জে) এবং ডিএনএল-এর সঙ্গে সরকারে স্বাক্ষরিত এমওএস-এর নিষ্পত্তি এবং ফলপ্রসূ রূপায়ণ নিশ্চিত করা। দেবোলাল গাৰ্লোসা বলেন, এই নিৰ্বাচনী ইস্তাহারে পাহাড়ি জেলার স্বাস্থ্য পরিষেবা এবং শিক্ষা ক্ষেত্রে পরিকাঠামোকে শক্তিশালী করার জন্য ডিমা হাসাও জেলায় সরকারি চিকিৎসা মহাবিদ্যালয়, অভিযান্ত্ৰিক মহাবিদ্যালয়, কৃষি মহাবিদ্যালয়, আয়ুষ মহাবিদ্যালয় স্থাপন করার বিষয়টি অধিক অগ্ৰাধিকার দেওয়া হবে। তাছাড়া স্থানীয় জনজাতীয় জনগোষ্ঠীর অৰ্থনৈতিক সুযোগ বৃদ্ধির জন্য জনজাতি উন্নয়ন নিগম গঠনের প্ৰস্তাব রাখা হয়েছে। তাছাড়া ইস্তাহারে ক্ৰীড়া এবং যুব কল্যাণ খণ্ডে সাই-এর বিশেষ এলাকা গেমস সেন্টার ডিমা হাসাও জেলায় স্থাপন করার প্ৰতিশ্ৰুতি দেওয়া হয়েছে।

হাফলং এবং উমরাংসোতে লেকফ্ৰন্ট উন্নয়নের পরিকল্পনা, হাফলং হ্ৰদের ওপর একটি সেতু ইকো-ট্যুরিজম সাৰ্কিট এবং পৰ্যটন ক্ষেত্রে উন্নয়নের জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে। নির্বাচনী ইস্তাহারে জল জীবন মিশনের অধীনে বিশুদ্ধ পানীয় জল নিশ্চিত করা এবং সমগ্ৰ জেলায় পরিকাঠামোগত উন্নয়ন আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। হাফলং এবং অন্যান্য পুর শহরগুলিকে অগ্ৰাধিকার দেওয়া হবে বলে নির্বাচনী ইস্তাহারে প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার বিজেপির নিৰ্বাচনী ইস্তাহার প্ৰকাশ অনুষ্ঠানে উপস্থিত বিজেপি নেতারা বলেন, এই ইস্তাহার কেবল উদ্দেশ্যের বিবৃতি নয়, পাহাড়ি জেলার সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, জেলায় শান্তি, সমৃদ্ধি এবং আত্মনিৰ্ভরশীলতার নতুন যুগের সূচনা করার দৃঢ় প্ৰতিশ্ৰুতিগুলির সফল রূপায়ণের সংকল্প।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিমা হাসাও জেলা বিজেপির সভাপতি ধৃতি থাওসেন, মোহিত হোজাই, কুলেন্দ্র দাওলাগাপু, ১১৩ নম্বর হাফলং উপজাতি সংরক্ষিত আসনের বিজেপি প্ৰাৰ্থী রূপালি লাংথাসা, হাফলং আসনে বিজেপির সমন্বয়ক কিশোর উপাধ্যায়, বিজেপির প্ৰবাসী প্ৰভারী সারফ সিং নাগ, ডিমা হাসাও জেলা বিজেপির বিস্তারক বিনোদচন্দ্ৰ তিওয়ারি সহ দলীয় নেতা ও কার্যকর্তা।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande