
কলকাতা, ১ এপ্রিল (হি.স.): পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এ বার পড়তে চলেছে অটোর ভাড়ায়। দাম বাড়ল অটো এলিপিজি-র। লিটারে ১২ টাকা ২৫ পয়সা দাম বাড়ল অটো এলপিজি-র। যার জেরে বিভিন্ন রুটে অটোর ভাড়া বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই কলকাতার কয়েকটি রুটে অবশ্য অটোর ভাড়া বেড়েছে।
পশ্চিম এশিয়ায় যুদ্ধ, সংঘাত অব্যাহত। এই পরিস্থিতিতে ফের বাড়ল অটো এলপিজি-র দাম। লিটারে ১২ টাকা ২৮ পয়সা দাম বাড়ল অটো এলপিজি-র। বিভিন্ন পাম্পে দেখা যাচ্ছে অটোচালকদের লাইন। এলপিজির জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে তাঁদের। গত ১ মাসে ধাপে ধাপে ২৫ টাকা দাম বেড়েছে অটো এলপিজি-র। গতকাল দাম ছিল ৭০ টাকা। বুধবার বেড়ে হয়েছে ৮০ টাকা ৯৬ পয়সা।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ