এসআইআর প্রক্রিয়া নিয়ে অশান্ত বসিরহাট, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
উত্তর ২৪ পরগনা, ১ এপ্রিল (হি.স.): এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ এনে এবার অশান্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার বসিরহাট। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। বুধবার বসিরহাটের হাসনাবাদের বারুনহাট রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের ৩০ নম্
এসআইআর প্রক্রিয়া নিয়ে অশান্ত বসিরহাট, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ


উত্তর ২৪ পরগনা, ১ এপ্রিল (হি.স.): এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ এনে এবার অশান্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার বসিরহাট। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। বুধবার বসিরহাটের হাসনাবাদের বারুনহাট রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের ৩০ নম্বর বুথে ভোটার তালিকা থেকে ১২৫টি নাম বাতিলের অভিযোগে স্থানীয় গ্রামবাসীরা বিক্ষোভ প্রদর্শন করেছেন। গ্রামবাসীরা হাসনাবাদ-লেবুখালী সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে হাসনাবাদের বিভিন্ন এলাকা মাঝেমধ্যেই অশান্ত হয়ে উঠছে।

স্থানীয় এক ব্যক্তি বলেন, আমরা ৬ ভাই-বোনের মধ্যে দুই ভাই ও তাদের স্ত্রীদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। অবিলম্বে ভোটার তালিকায় আমাদের নাম পুনর্বহাল করতে হবে। এক মহিলা বলেন, আমি নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যা চাই। কেন নাম বাদ দেওয়া হয়েছে? ফর্ম সঠিকভাবে পূরণ করা সত্ত্বেও আমাদের নাম বাদ দেওয়া হয়েছে। আমাদের কাছে ভোটার কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্ক পাসবুক এবং জমির দলিল-সহ সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে। তবুও ভোটার তালিকা থেকে নামগুলো বাদ দেওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande