এসআইআর প্রক্রিয়া নিয়ে ক্ষোভ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কাকদ্বীপে
কাকদ্বীপ, ১ এপ্রিল (হি.স.): এসআইআর প্রক্রিয়া নিয়ে ক্ষোভে ফেটে পড়ল দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। এই বিক্ষোভের জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগ এনেছেন তাঁরা। ভোটার তালিকা থেকে শয়
এসআইআর প্রক্রিয়া নিয়ে ক্ষোভ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কাকদ্বীপে


কাকদ্বীপ, ১ এপ্রিল (হি.স.): এসআইআর প্রক্রিয়া নিয়ে ক্ষোভে ফেটে পড়ল দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। এই বিক্ষোভের জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগ এনেছেন তাঁরা।

ভোটার তালিকা থেকে শয়ে শয়ে ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, এমনই অভিযোগ এনে বুধবার সকাল থেকেই উত্তাল হয়ে ওঠে কাকদ্বীপের রামগোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকা। বিশাই মোড়ে রাস্তার মাঝে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান কয়েকশো গ্রামবাসী। বিক্ষোভকারীদের অভিযোগ, বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও এসআইআর প্রক্রিয়ার নামে পরিকল্পিত ভাবে বহু মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। বিক্ষোভের জেরে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande