রাজ্যের আমলাদের বদলি নিয়ে নানুর থেকে নিশানা মমতার
বীরভূম, ১ এপ্রিল (হি.স.): বীরভূম জেলার নানুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিধানচন্দ্র মাঝির সমর্থনে আল-আমীন মডেল স্কুল পাপুড়ি মাঠে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সব স্তরের আমলাদের নির্বাচন কমিশনের বদলি করাকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব
রাজ্যের আমলাদের বদলি নিয়ে নানুর থেকে নিশানা মমতার


বীরভূম, ১ এপ্রিল (হি.স.): বীরভূম জেলার নানুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিধানচন্দ্র মাঝির সমর্থনে আল-আমীন মডেল স্কুল পাপুড়ি মাঠে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সব স্তরের আমলাদের নির্বাচন কমিশনের বদলি করাকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নানুরের পাপুড়িতে তৃণমূলের নির্বাচনী জনসভা থেকে তিনি বলেন, আপনারা আইএএস এর সঙ্গে আইএএসে-র ভাগ করেছেন, ডব্লিউবিসিএস এর সঙ্গে ডব্লিউবিসিএসে-র ভাগ করেছেন, আইপিএস এর সঙ্গে আইপিএসে-র ভাগ করেছেন। উকুন বাছার মতো করে নিজেদের লোক খুঁজছেন? যতই লোক আনো, সবাই বাংলার লোক, সবাই আমাদের লোক। তাঁর কথায়, অন্য রাজ্য থেকে অবজার্ভার আনছেন? তারা তো ভোট দেবে না। ভোট দেবে মানুষ। যতই আনো অবজার্ভার, শূন্য হবে বিজেপির দরবার।

এসআইআরের পরে এনআরসি করা হবে বলে অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নানুরের পাপুড়িতে তৃণমূলের নির্বাচনী জনসভা থেকে তিনি বলেন, বেছে বেছে মেয়েদের নাম বাদ দিয়েছে। যাদের বিয়ের পর পদবি বদল হয়েছে, ঠিকানা বদল হয়েছে তাদের নাম বাদ দিয়েছে। এনআরসি করবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande