“কেন কম্যুনিস্টদের মুসলমান নিয়ে আদেখলেপনা”, প্রশ্ন তথাগতের
কলকাতা, ১ এপ্রিল, (হি.স.): “কোনো মুসলমানপ্রধান দেশে (যেমন বাংলাদেশ, পাকিস্তান, ইরান, আরব দুনিয়া) তো কম্যুনিস্টদের অস্তিত্ব নামেমাত্র, বা নেই । তা সত্ত্বেও কেন এই মুসলমান নিয়ে আদেখলেপনা?” এক্সবার্তায় মঙ্গলবার এই প্রশ্ন তুলেছেন প্রাক্তন রাজ্যপাল সচ
তথাগত রায়


কলকাতা, ১ এপ্রিল, (হি.স.): “কোনো মুসলমানপ্রধান দেশে (যেমন বাংলাদেশ, পাকিস্তান, ইরান, আরব দুনিয়া) তো কম্যুনিস্টদের অস্তিত্ব নামেমাত্র, বা নেই । তা সত্ত্বেও কেন এই মুসলমান নিয়ে আদেখলেপনা?” এক্সবার্তায় মঙ্গলবার এই প্রশ্ন তুলেছেন প্রাক্তন রাজ্যপাল সচলে তথাগত রায়।

একটি বেসরকারি টিভি চ্যানেলের নামোল্লেখ করে তিনি লিখেছেন, তাদের আমন্ত্রণে একটি বিতর্কসভায় গিয়েছিলাম। আমন্ত্রিত যাঁরা ছিলেন কেউই চ্যাঁচামেচি করার টাইপ নন, অতএব মোটামুটি সুশৃঙ্খলভাবেই সভাটি চলেছে। দর্শক যাঁরা ছিলেন তাঁরা একটু চ্যাঁচামেচি করেছেন, তবে মারাত্মক কিছু নয়।

আমার যেটা আশ্চর্য লাগল, সেটা হল, মার্কামারা সিপিএম সদস্য নন্দিনী (একবার নির্বাচনেও দাঁড়িয়েছিলেন) প্রাচীন যুগে হিন্দুরা বৌদ্ধদের উপর কত নির্যাতন করেছিল, কিভাবে গরিব লোকের দুঃখকে 'পূর্বজন্মের পাপ' হিসাবে চালানো হয় তার ভূয়সী নিন্দা করলেন। তা করুন। কিন্তু এই অর্ধসত্য বলেই থেমে গেলেন!

মুসলমানদের কিভাবে বোঝানো হয়েছে যে তারা হিন্দুদের উপর নির্যাতন করলে (যা আজও বাংলাদেশে চলছে) তারা জন্নতে গিয়ে ৭২টি হুর পাবে এবং তাদের সঙ্গে অবিরাম যৌনসঙ্গম করবে সেকথাটা বললেন না।

অগত্যা সেই কথাটা আমাকেই বলতে হল। কিন্তু কেউ বলতে পারেন, নাস্তিক বামপন্থীরা কখনো মুসলমানের দোষ দেখতে পান না কেন? এই প্রসঙ্গে মনে পড়ে, ২০০২ সালে বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীন একবার বলেছিলেন, সীমান্তবর্তী কিছু মাদ্রাসায় দেশবিরোধী প্রচার হচ্ছে (আবার নিজেকে শুধরে বলেছিলেন, সব মাদ্রাসা নয়, আই রিপিট, সব মাদ্রাসা নয়)। এর জন্যে তাঁর পার্টি তাঁকে প্রায় নাকে খৎ দিতে বাধ্য করে।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande