এপ্রিলের প্রথমেই ঝড়-বৃষ্টি, পরে তীব্র গরমে পুড়বে মধ্যপ্রদেশ
ভোপাল, ১ এপ্রিল (হি.স.): মধ্যপ্রদেশে এপ্রিল মাসের শুরুতেই আবহাওয়ার বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। মাসের প্রথম সপ্তাহে ঝড়, বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা থাকলেও, ১৫ এপ্রিলের পর থেকেই রাজ্যজুড়ে তাপপ্রবাহ বইতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। আবহাও
এপ্রিলের প্রথমেই ঝড়-বৃষ্টি, পরে তীব্র গরমে পুড়বে মধ্যপ্রদেশ


ভোপাল, ১ এপ্রিল (হি.স.): মধ্যপ্রদেশে এপ্রিল মাসের শুরুতেই আবহাওয়ার বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। মাসের প্রথম সপ্তাহে ঝড়, বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা থাকলেও, ১৫ এপ্রিলের পর থেকেই রাজ্যজুড়ে তাপপ্রবাহ বইতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১ থেকে ৪ এপ্রিল পর্যন্ত রাজ্যের প্রায় অর্ধেক অংশে খারাপ আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। বুধবার ইন্দোর, উজ্জয়িনী এবং গোয়ালিয়র-সহ মোট ২৯টি জেলায় সতর্কতা জারি রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিগত দু’দিন ধরেই রাজ্যের বিভিন্ন জেলায় আবহাওয়ার এই পরিবর্তন দেখা যাচ্ছে। প্রায় ১২টি জেলায় শিলাবৃষ্টি হয়েছে এবং ৪১টির বেশি জেলায় ঝড়-বৃষ্টির প্রভাব পড়েছে। তবুও গরমের তেজ কমেনি। নর্মদাপুরম-এ তাপমাত্রা ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। খাজুরাহো-এ ৩৯.২ ডিগ্রি, রতলাম ও নগাঁও-এ ৩৯ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

বড় শহরগুলির মধ্যে ভোপাল ও জব্বলপুরে তাপমাত্রা ৩৭ ডিগ্রি, ইন্দোর ও গোয়ালিয়রে ৩৬.৬ ডিগ্রি এবং উজ্জয়িনীতে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, বর্তমানে রাজ্যের ওপর সক্রিয় রয়েছে দুটিই ঘূর্ণাবর্ত। এর সঙ্গে ২ এপ্রিল থেকে একটি নতুন দক্ষিণ ও পশ্চিম অংশে তাপপ্রবাহ ফেলবে। ফলে ৪ এপ্রিল পর্যন্ত কোথাও ঝড়, কোথাও বৃষ্টি চলতে পারে। তবে এরপর আকাশ পরিষ্কার হতেই তাপমাত্রা দ্রুত বাড়বে।

মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই গরমের দাপট বাড়বে এবং এপ্রিলের শেষ সপ্তাহে গোয়ালিয়র, ধর, খারগোন, বারওয়ানি এবং নগাঁও-খাজুরাহোর -সহ একাধিক এলাকায় তাপমাত্রা ৪৪-৪৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। দক্ষিণ ও পশ্চিম মধ্যপ্রদেশে লু বইতে পারে, যা সাধারণ মানুষের জন্য চরম দুর্ভোগ ডেকে আনতে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande