বাংলায় বিজেপির সাংসদ এত বেড়ে গেল কীভাবে, প্রশ্ন ওয়েইসি-র
মুর্শিদাবাদ, ১ এপ্রিল (হি.স.): “বাংলায় বিজেপির সাংসদ এত বেড়ে গেল কীভাবে?” বুধবার নওদার সভায় থেকে এই প্রশ্ন করেন এআইএমআইএম-এর আসাদউদ্দিন ওয়েইসি। ওয়েইসি স্পষ্ট করেন, তাঁদের লড়াই মুসলিম সংখ্যালঘুদের জন্য হলেও কোনও হিন্দুর বিরুদ্ধে নয়। তাঁর কথায়,
ওয়েইসি


মুর্শিদাবাদ, ১ এপ্রিল (হি.স.): “বাংলায় বিজেপির সাংসদ এত বেড়ে গেল কীভাবে?” বুধবার নওদার সভায় থেকে এই প্রশ্ন করেন এআইএমআইএম-এর আসাদউদ্দিন ওয়েইসি।

ওয়েইসি স্পষ্ট করেন, তাঁদের লড়াই মুসলিম সংখ্যালঘুদের জন্য হলেও কোনও হিন্দুর বিরুদ্ধে নয়। তাঁর কথায়, “আমরা মমতার সামনে মাথা নত করব না। মোদিকে ভয় পাব না।”

তৃণমূল ছেড়ে প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীর আম জনতা উন্নয়ন পার্টি নামের নতুন দল তৈরি করেছেন। ছাব্বিশের নির্বাচনে এই দল আসাদউদ্দিন ওয়েইসির সঙ্গে জোট করে নির্বাচনের ময়দানে নেমেছে। এখনও পর্যন্ত তারা ১৯৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে।

রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে হুমায়ুন জানিয়েছেন, নির্বাচনের আগে কোচবিহার, নদিয়া, মালদহ, মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন জেলায় আসাদউদ্দিন ওয়েইসির সঙ্গে আরও ২০টি সভা করবেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande