দ্রুতগতির গাড়ির ধাক্কায় খয়েরপুরে গুরুতর আহত ব্যাঙ্ককর্মী
আগরতলা, ১ এপ্রিল (হি.স.) : খয়েরপুর এলাকায় বুধবার সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হলেন এক ব্যক্তি। আহতের নাম বাবুল সূত্রধর। তিনি খয়েরপুরের একটি বেসরকারি ব্যাঙ্কে কর্মরত বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, এদিন সকালে প্রতিদিনের মতো অ
গুরুতর আহত ব্যাঙ্ক কর্মী


আগরতলা, ১ এপ্রিল (হি.স.) : খয়েরপুর এলাকায় বুধবার সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হলেন এক ব্যক্তি। আহতের নাম বাবুল সূত্রধর। তিনি খয়েরপুরের একটি বেসরকারি ব্যাঙ্কে কর্মরত বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, এদিন সকালে প্রতিদিনের মতো অফিসে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে রাস্তা পার হচ্ছিলেন বাবুল সূত্রধর। সেই সময় একটি দ্রুতগতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন। তাঁর পায়ে মারাত্মক চোট লাগে বলে জানা গেছে।

ঘটনার পর স্থানীয় মানুষ দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন এবং সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বিভাগে। খবর পেয়ে রানিরবাজার ফায়ার স্টেশনের দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে জিবিপি হাসপাতালে নিয়ে যান।

জিবিপি হাসপাতালের চিকিৎসকরা আহতের শারীরিক অবস্থার উপর নজর রাখছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁর পায়ে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা চলছে।

এদিকে, এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পরই খয়েরপুর ফাঁড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। দুর্ঘটনায় জড়িত গাড়িটি চিহ্নিত করার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande