‘ব্ল্যাকমেইল আর নয়’, টিটিএএডিসি ভোটের আগে তিপ্রা মথাকে কড়া বার্তা মুখ্যমন্ত্রী ডাঃ সাহার
সাব্রুম (ত্রিপুরা), ১ এপ্রিল (হি.স.) : ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে বুধবার দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার বীরচন্দ্রনগর
মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা


সাব্রুম (ত্রিপুরা), ১ এপ্রিল (হি.স.) : ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে বুধবার দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার বীরচন্দ্রনগর-কালসি নির্বাচনী এলাকায় জনসভায় বিরোধীদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।

সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, জনসমর্থন হারানোর হতাশা থেকেই ‘মথা’ দলের একাংশ সহিংসতার পথে নেমেছে। তিনি দাবি করেন, এদিন সকালে কমলপুর এলাকায় একটি হামলার ঘটনা ঘটেছে, যা প্রমাণ করে বিরোধীরা গণতান্ত্রিক পথ ছেড়ে অশান্তির রাজনীতি বেছে নিচ্ছে।

মুখ্যমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম একটি পোস্টে উল্লেখ করেন, এডিসি নির্বাচনের আগে জনসমর্থন হারিয়ে হতাশায় বর্তমানে হিংসার রাজনীতিতে লিপ্ত হয়েছে মথা নামধারীরা। আজকেও কমলপুরের একটি জায়গায় হিংসাত্মক আক্রমণ করা হয়েছে।

এতদিন সামনে এক কথা বলে, পেছনে অন্য কথা বলে শুধু বিভ্রান্ত করেছে। আমাদের সাথে জোটে থেকেও এরা বিরোধীদের ভূমিকা নিয়েছেন বারবার। এই ব্ল্যাকমেইলিং আর সহ্য করা হবে না- আমাদের এই সিদ্ধান্তে লক্ষ্যভ্রষ্ট হয়ে এখন মথা নামধারী কিছু লোক হিংসা, গুন্ডামি করছে। এদেরকে আইনের মাধ্যমে সঠিক জবাব দেওয়া হবে।

প্রচুর টাকা বরাদ্দ হলেও এডিসিতে কোন উন্নয়ন করেনি বর্তমান শাসক। আগামী এডিসি নির্বাচনে আমাদের সরকার গঠন হলে সবকিছুর হিসাব নেওয়া হবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande